Showing posts with label Android Tips. Show all posts
Showing posts with label Android Tips. Show all posts

প্রিয় কিছু এন্ড্রয়েড সফটওয়্যার- পর্ব- ২

আজ আরও কয়েকটি প্রয়োজনীয় এন্ড্রয়েড সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। আসুন শুরু করি-

১. Pocket - অনলাইনে আর্টিকেল পড়ার সময় মনে হলো এটি অফলাইনের জন্য সংরক্ষন করা দরকার বা প্রিয় কিছু আর্টিকেল এর লিংক মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ সব জায়গা থেকে দেখতে চান তাহলে এটি আপনার জন্য। অসাধারন কনসেপ্ট। ব্যবহার করলে নিশ্চয়ই পছন্দ হবে। এমনকি ডেস্কটপের ব্রাউজারে এডঅন ইনস্টল করে নিলে ডেস্কটপ থেকেও সব লিংক গুলি পড়তে পারেবন।

২. Bengali Dictionary Offline - নাম শুনেই বুঝতে পারছেন কি কাজে লাগে সফটওয়্যারটি। তবে এর বিশেষত্ব হলো এটি ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশ যেকোনটি সার্চ করতে পার। সফটওয়্যারটির সাইজ বেশ ছোট হলেও এর শব্দভান্ডার একেবারে কম নয়। এটি সমার্থক শব্দগুলিও দেখিয়ে থাকে। তাছাড়া কোন শব্দ পরবর্তীতে মনে রাখার জন্য একটি আলাদা লিস্ট সংরক্ষনের ব্যবস্থা আছে। এছাড়া কুইজ, গেম ইত্যাদির ব্যবস্থা ও আছে সফটওয়্যারটিতে দক্ষতা বাড়ানোর জন্য। তবে বাংলা শব্দ দিয়ে সার্চ করার জন্য অবশ্যই বাংলা লেখার কি-বোর্ড ইনস্টল করতে হবে।

৩. PDF Viewer - চমৎকার একটি পিডিএফ রিডার সফটওয়্যার। লাইটওয়েট, ফ্লেক্সিবল এবং অসংখ্য কাস্টোমাইজেশন ফিচার সম্বলিত সফটওয়্যর এটি। যেমন আমার পছন্দের কয়েকটি হল- পিডিএফ ফাইল ওপেন থাকা অবস্থায় স্ক্রিন লক অপশন (অর্থাৎ স্ক্রিনের লাইট অন থাকবে), নাইট মোড (কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা দেখানো), স্ক্রল ফিচার( স্ক্রিনের নিচে বা ওপরে একটি করে টাচ করলে নির্দিষ্ট দূরত্ব স্ক্রল করবে), স্ক্রিনে ডাবল ক্লিক করলে অপশন মেনু আসে (এডোবিতে লেখা বড় হয়ে যায় যা মাঝে মাঝে পড়ার সময় ঝামেলা করে-কারন ফোন স্লো হয়ে গেলে আপনি টাচ করলেন স্ক্রলের জন্য কিন্তু তার বদলে জুম হয়ে গেল-যা সমস্যা!)। এ সফটওয়্যারটিতে এ সব ঝামেলা একেবারে নেই। তাছাড়া এটি অনেক ফাস্ট কারন সাইজ ছোট- মাত্র ৩.৫০ মেগাবাইটের মত।

৪. Prayer Times - নামাজের সময় দেখানোর সফটওয়্যার। অফলাইনে পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন শহরের সময় দেখানোর ব্যবস্থা আছে।

৫. QPython+ - যারা পাইথনে প্রোগ্রামিং করতে ভালবাসেন তাদের জন্য। কম্পাইলার, এডিটর সবকিছু বান্ডেলড আছে সফটওয়্যারটিতে। ইনস্টল করুন আর কোডিংয়ে লেগে যান। আর এটি অবশ্যই ফ্রি।

৬. Unit Converter - এক ইউনিট থেকে আরেক ইউনিটে কনভার্ট করার অসাধারন সফট। যেমন- ফুট থেকে মিটার, কিলোগ্রাম থেকে পাউন্ড ইত্যাদি। প্রচলিত প্রায় সব ধরনের ইউনিট খুজে পাবেন সফটটিতে। এমনকি অনলাইন চালু থাকলে মুদ্রার বিনিময় হারের সর্বশেষ রেট ও পাবেন এটিতে।

৭. Zedge - মোবাইলের রিং টোন, ওয়ালপেপার, থিম ইত্যাদির বহু কালেকশন রয়েছে সফটওয়্যারটিতে। নেট চালু করে সফটওয়্যারটি দিয়ে ফ্রি সেগুলি নামিয়ে নিতে পারবেন আপনার মোবাইলের জন্য।

প্রিয় কিছু এন্ড্রয়েড সফটওয়্যার- পর্ব- ১

ওয়াল্টনের প্রিমো জি-২ মোবাইল কেনার পর থেকে বেশ কিছু এন্ড্রয়েড সফটওয়্যার ব্যবহার করছি যেগুলি সত্যিই চমৎকার। এগুলির মধ্যে কয়েকটির বিবরন নিম্নে দিচ্ছি-

১. CamScanner -  মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে ডকুমেন্ট পিডিএফ করার জন্য অসাধারন একটি সফটওয়্যার।
২. CamCard - ভিজিটিং কার্ড মানিব্যাগে রাখতে রাখতে সাইজ বেঢপ হয়ে গেছে। চিন্তার কিছু নেই। এ সফটওয়্যার দিয়ে ভিজিটিং কার্ডগুলিকে স্ক্যান করে সংরক্ষন করুন আর হার্ডকপিগুলিকে ফেলে দিন। এ সফটওয়্যারটি স্ক্যান এর সাথে সাথে কার্ড থেকে কনট্যাক্ট ডিটেলসও সংরক্ষন করতে পারে।
৩. AirDroid - এটি দিয়ে আপনার মোবাইলটিকে ইন্টারনেট ছাড়াই ওয়াইফাই এর সাহায্যে ডেস্কটপ/ল্যাপটপ দিয়ে একসেস করতে পারবেন। এটির সাহায্যে ফাইল, মেসেজ, ছবি, সফটওয়্যার ইত্যাদি ডেস্কটপ/ল্যাপটপ থেকে মোবাইলে ট্রান্সফার করতে পারবেন।
৪. 920 Text Editor - অসাধারন একটি টেক্সট এডিটর। মোবাইলে যে কোন সোর্স কোড এডিট করতে পারবেন। এটি সিনট্যাক্স হাইলাইট করে থাকে অনেকগুলি ল্যাংগুয়েজের।
৫. AndroPHP - নাম শুনেই আন্দাজ করতে পারছেন হয়তো। এটি মোবাইলকে LAMP সার্ভারে পরিনত করবে। যেকোন ওয়েব এ্যাপ মোবাইলে চালাতে পারবেন। ইচ্ছা করলে ওয়াইফাই এর সাহায্যে আপনার নেটওয়ার্ক এর আওতায় থাকা যেকোন ল্যাপটপ/ডেস্কটপ উক্ত ওয়েব এ্যাপ ব্যবহার করতে পারবে নেট কানেকশন ছাড়াই।
৬. Clean Master- বেশ কাজের একটি Memory Booster সফট। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা এ্যাপগুলিকে মেমোরী থেকে বের করে মেশিনের স্পিড বাড়িয়ে দেয় এবং ব্যাটারীর চার্জ ও সংরক্ষন করে কার্যকরভাবে।
৭. Clean Music - নোকিয়া ফোনের মত ফোল্ডারের ভিত্তিতে গান শোনার সফটওয়্যার। যে ফোল্ডারে ব্রাউজ করবেন প্লে-লিস্টে সেই ফোল্ডারের গানগুলিকে শোনাতে থাকবে।
৮. ES File Explorer - চমৎকার একটি ফাইল ব্রাউজার সফট। লোকাল ফাইল ব্রাউজ করার সাথে সাথে অনলাইন স্টোরেজে রাখা ফাইল সার্ভার যেমন- ড্রপবক্স, স্কাইড্রাইভ, গুগল ড্রাইভের ফোল্ডারগুলি একসেস করতে পারে এবং সরাসরি মোবাইল থেকে এসব অনলাইন স্টোরেজ থেকে ফাইল কপি, পেস্ট করা যায়। বিপরীতভাবে উক্ত অনলাইন স্টোরেজ সমূহ থেকে ফাইল ডাউনলোড ও করা যায় আপনার মোবাইলে।
৯. Memor Bar Simple - স্ক্রিনের উপরে নোটিফিকেশন এরিয়াতে কতটুকু Ram ফাকা আছে তা প্রদর্শন করে থাকে। বেশ কাজের জিনিস।
১০. Battery Bar Simple - স্ক্রিনের উপরে নোটিফিকেশন এরিয়াতে কতুটুক ব্যাটারী চার্জ আছে তা % আকারে প্রদর্শন করে থাকে।
১১. Call Block - নাম শুনেই বুঝতে পারছেন এর কাজ কি। অনাকাংখিত কল এড়ানোর জন্য মোবাইল কোম্পানিকে আর টাকা দিতে হবে না।
১২. Flashlight - মোবাইলকে টর্চ লাইট হিসেবে ব্যবহারে এর জুড়ি নেই। ফ্ল্যাশ লাইট না থাকলেও সামনের বড় স্ক্রিনকে আলোর উৎসে পরিনত করতে পারে।
১৩. Keep - টুকটাক নোট সংরক্ষনের সফটওয়্যার। এটি গুগল ড্রাইভের সাথে সিন্ক্রোনাইজ করে ব্যবহার করা যায়। বেশ ছোট ও স্মার্ট সফট।
১৪. Auto Resize Wallpaper - মোবাইলের যেকোন ছবি কে ওয়ালপেপার হিসেবে সেট জন্য চমৎকার সফট।