Showing posts with label Linux Commands. Show all posts
Showing posts with label Linux Commands. Show all posts

লিনাক্সে রিমোট এ্যাডমিনিস্ট্রেশন

বড় ধরনের লিনাক্স সিস্টেমে একজন ব্যবহারকারী কোন ইউটিলিটি প্রোগ্রামের সাহায্যে BASHশেলে প্রবেশ/লগইন করে থাকেন যেটি মূলত নেটওয়ার্কে অবস্থিত কোন সার্ভার এ কানেক্ট করে থাকে। এভাবে লগইন করে সার্ভারকে দূরবর্তী স্থান থেকে কন্ট্রোল করা সম্ভব। কারন আপনি যদি একবার শেলে লগইন করতে পারেন তাহলে যেকোন কমান্ড সেখান থেকেই দিতে পারবেন। ফলে কনফিগারেশন পরিবর্তন করা, কোন সার্ভিস রিস্টার্ট করা বা পরিবর্তন করা, এমনকি মেশিন রিস্টার্ট দেয়া পর্যন্ত করতে পারবেন দূর থেকেই। তবে মেশিন রিস্টার্ট করলে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং রিস্টার্ট হওয়ার পর পূনরায় লগইন করতে হবে।

বেশীরভাগ ক্ষেত্রেই নেটওয়ার্কে অবস্থিত দূরবর্তী কোন লিনাক্স কম্পিউটার এ ব্যাস শেল পাওয়ার জন্য টেলনেট ব্যবহার করা হয়; প্রচলিত প্রায় সব অপারেটিং সিস্টেম (যেমন লিনাক্স, উইন্ডোজ, ইউনিক্স, ম্যাকিনটোশ ইত্যাদি) টেলনেট ইউটিলিটি সহই বের হয়ে থাকে। টেলনেট এ কাজ করা বেশ সহজ। টেলনেট কমান্ডে শুধুমাত্র হোস্ট নেম অথবা আইপি এ্যাড্রেস দিয়ে দিন এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। টেলনেট সেশন এর মাধ্যমে যে টার্মিনাল পাওয়া যায় তা কোন লোকাল টার্মিনাল নয় বরং একটি স্যুডো বা অস্থায়ী টার্মিনাল এবং সাধারন শেল এর মতই কাজ করে থাকে; এখানে যেকোন কমান্ড দিতে পারবেন এবং কমান্ড দেয়া শেষ হলে exit কমান্ডের মাধ্যমে সেশন ও BASHথেকে বের হতে হয়।

নিচে appserver হোস্ট নেম এর একটি কম্পিউটারে টেলনেট এর মাধ্যমে লগইন করার একটি সেশন দেখানো হলঃ

[root@server1 root]# telnet appserver
Trying 192.168.0.1...
Connected to appserver (192.168.0.1).
Escape character is '^]'.
Fedora Core release 2 (Tettnang)
Kernel 2.6.5-1.358 on an i686
login: root
Password:
Last login: Tue Aug 10 14:14:27 from server1
You have new mail.
[root@server1 root]# who
root :0 Aug 10 14:13
root pts/8 Aug 10 14:14 (:0.0)
root pts/10 Aug 10 14:17 (server1)
[root@server1 root]# exit
Connection closed by foreign host.
[root@server1 root]# _

যদিও টেলনেট বহুল ব্যবহৃত কিন্তু এটি আপনার কম্পিউটাররের সাথে টেলনেট সার্ভার এর যোগাযোগকে এনক্রিপ্ট করে না। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারনত এর বদলে সিকিউর শেল (ssh) ব্যবহার করা হয়ে থাকে।

একটি ssh সেশন নিচে উদাহরনস্বরূপ দেয়া হলঃ

[root@server1 root]# ssh appserver
root@appserver's password:
Last login: Tue Aug 10 14:13:22 2005
root@server1 root]# who
root :0 Aug 10 14:13
root pts/8 Aug 10 14:14 (:0.0)
root pts/9 Aug 10 14:14 (server1)
[root@server1 root]# exit
Connection to appserver closed.
[root@server1 root]# _

উপরের আউটপুট একটু ভাল লক্ষ্য করুন- এখানে appserver কম্পিউটারে রুট পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করার জন্য প্রম্পট দেয়া হয়েছিল কারন আপনি নিজের কম্পিউটারেই রুট হিসেবে লগইন করা অবস্থায় ছিলেন। যদি ভিন্ন নামে উক্ত appserver কম্পিউটারে লগইন করার প্রয়োজন হয় তবে আপনাকে ssh –l username appserver কমান্ড ব্যবহার করতে হবে। একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক এ্যাডমিনিস্ট্রেটরগন সার্ভার নিয়ন্ত্রনের জন্য টেলনেট এবং এসএসএইচ(SSH) উভয়ই ব্যবহার করে থাকেন। সিসকো রাউটারের মত হার্ডওয়্যার নির্ভর নেটওয়ার্ক ডিভাইস সমূহ একইভাবে টেলনেট এবং SSH ইউটিলিটি ব্যবহার করে কানেক্ট হওয়া যায় এবং নিয়ন্ত্রন করা যায়। তবে বেশীরভাগ প্রতিষ্ঠান সে সমস্ত ইউটিলিটি ব্যবহার করে থাকে যেগুলি এ সমস্ত ডিভাইসগুলি সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট টুল(SNMP) প্রটোকল এর মাধ্যমে মনিটর করে অথবা রিমোট মনিটরিং প্রটোকল এর সাহায্যে (RMON)। লিনাক্সের জন্য বেশ কয়েকটি ওপেন সোর্স SNMP এবং RMON প্যাকেজ পাওয়া যায়। এর যে কোন একটি আপনি ব্যবহার করতে পারেন।

লিনাক্স কমান্ডের কিছু টিপস

লিনাক্সে কমান্ড মোডে কাজ করার সময় আমরা ছোটখাট কিছু ট্রিকস প্রয়োগ করে অনেক সহজে কাজ করতে পারি। আজ সে রকম কয়েকটি ট্রিকস নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে লাগবে।

  • লিনাক্সে ফাইল অনুসন্ধান করা
লিনাক্সে বিভিন্ন কনফিগারেশন ফাইল এডিট করতে হয় বিভিন্ন প্রোগ্রামকে কাস্টমাইজের জন্য। কিন্তু এগুলির লোকেশন আমরা প্রায়ই ভুলে যাই। তাই এগুলি খুজে বের করার জন্য নিচের কমান্ডটি প্রয়োগ করতে পারেনঃ
find location -option pattern

উপরের কমান্ড অনুযায়ী location এর স্থলে আপনি লিনাক্স সিস্টেমের যেকোন লোকেশন দিতে পারেন। যদি পুরো হার্ডডিস্ক খুজতে চান তবে শুধুমাত্র / (রুট) লোকেশন দিয়ে দিন। তাহলে আপনার মাউন্ট করা উইন্ডোজ ড্রাইভগুলিতেও সে অনুসন্ধান করবে।
option এর জায়গায় ফাইল এর নাম দিয়ে অনুসন্ধানের জন্য দিন -name সুইচ। অর্থাৎ ফাইন্ড কমান্ড বুঝে নিবে আপনি ফাইলের নাম দিয়ে খুজতে চান। এখানে আরো অনেক অপশন আছে। আপনি man find কমান্ড দিয়ে এর ম্যানুয়াল থেকে তা জেনে নিতে পারেন। আপাতত আমাদের এ সুইচটিই যথেষ্ট।

এবার সর্বশেষ অপশন pattern নিয়ে আলোচনা করি। এখানে ফাইল এর নামটি পুরোপুরি দিতে পারেন অথবা নামের আংশিক দিয়েও সার্চ করা যায়। যেমনঃ fstab ফাইলটি খোজার জন্য আপনি পুরো ফাইলের নাম না লিখে fst* দিতে পারেন। ফলে fst দিয়ে যত ফাইলের নাম শুরু হয়েছে সবাইকে সে খুজে বের করবে। তাহলে fstab ফাইলটি অনুসন্ধানের জন্য কমান্ডটি হবে নিম্নরূপঃ

find / -name "fstab"
অথবা
find / -name "fst*"

এছাড়া আরো একটি কমান্ড ব্যবহার করতে পারেন। সেটি হল locate filename। এটি find কমান্ড থেকে দ্রুত কাজ করে তবে এটি মূলত এর ডাটাবেজকে ব্যবহার করে সার্চ করে তাই অনেকসময় ফাইল খুজে নাও পেতে পারেন। তবে চেষ্টা করে দেখতে পারেন প্রথমে।

লিনাক্সে ফাইল খুজে পেতে আশা করি আর সমস্যাই হবে না আপনাদের। তাহলে আসুন এবার এ কমান্ডটিকে একটু ভিন্নভাবে কাজে লাগানো যাক। আমরা উইন্ডোজে প্রায়ই টেম্পরারি ফাইল মুছে থাকি সার্চ করে। আপনারা উপরের find কমান্ডের সাহায্যে টেম্পরারি ফাইল অনায়াসেই ডিলিট করতে পারবেন। আসুন সেজন্য আমরা rm কমান্ড - যেটি দিয়ে ফাইল মোছা হয় তার সাহায্য নিই। আপনার জানেন যে লিনাক্সে একটি কমান্ডের আউটপুটকে আরেকটি কমান্ডের ইনপুট হিসেবে সহজেই ব্যবহার করা যায়- যা পাইপিং নামে পরিচিত। আসুন সে রকম আরেকটি কাজ করি যাকে বলি কমান্ড সাবস্টিটিউশন।

rm -v `find / -name "*.tmp"

এখানে ব্যাককোট(‌‌`) ব্যবহার করতে হবে find কমান্ডের দু'পাশে যেটি ট্যাব কি এর উপরে যে key আছে shift এ এটি পাওয়া যাবে। তাহলে উপরের কমান্ড দিয়ে আমরা শিখলাম যে, টেম্পরারি ফাইল (যেগুলির এক্সটেনশন *.tmp) যেগুলি find কমান্ড খুজে পাবে তা মোছার জন্য rm কমান্ডের কাছে পাঠাবে। এখানে -v অপশন ব্যবহার করা হয়েছে যার অর্থ verbose
অর্থাৎ এটি মোছার সময় কোন কোন ফাইল মুছবে তা স্ক্রিনে দেখাবে। এটি বিভিন্ন কমান্ডের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি না দিলে কোন কোন ফাইল মুছবে তা দেখতে পাবেন না। তাই এটি ব্যবহার করাই সুবিধাজনক।

  • লিনাক্সে সিস্টেমের তারিখ পরিবর্তন করা
উইন্ডোজের মত লিনাক্সেও তারিখ পরিবর্তন করা যায় গ্রাফিক্যালি। আসুন আমরা কমান্ড মোডে কিভাবে তারিখ ও সময় পরিবর্তন করতে পারি তা দেখে নিই। কমান্ড মোডে তারিখ পরিবর্তন করা গ্রাফিক্যাল মোডের থেকে অনেক কম সময় লাগে। তাই শিখে রাখুন কাজে লাগতেও পারে-

লিনাক্সে তারিখ দেখার জন্য date কমান্ডটি ব্যবহার করা হয়। এ কমান্ডটির সাহায্যেই আপনি তারিখ ও সময় পরিবর্তন করতে পারবেন। সেজন্য নিচের ফরম্যাট অনুযায়ী কমান্ড দিতে হবেঃ
date MMDDhhmm

MM অর্থ মাস যা ১-১২ এর যেকোন একটি মান হবে।
DD অর্থ দিন যা ০১-৩১ এর মধ্যে যেকোন মান।
hh এখানে ঘন্টা হিসেবে ০০-২৪ পর্যন্ত যেকোন মান হবে।
mm এখানে মিনিট দিতে হবে যা ০০-৫৯ পর্যন্ত যেকোন মান।
যদি সাল দিতে চান তবে সবার শেষে চার ডিজিটের সাল দিতে পারেন যেমন ২০০৯।

অর্থাৎ যদি তারিখটি আজকের তারিখ ১৮.০৫.২০০৯ এবং সময় ০৬.৪৫ সেট করতে চাই তার জন্য কমান্ড হবেঃ
date 051806452009

সাধারন লিনাক্স কমান্ডসমূহ-১

  • mkdir - ডিরেক্টরী বা ফোল্ডার তৈরী করে
ব্যবহারসমূহ
mkdir [OPTION] DIRECTORY
অপশনসমূহ
ডিরেক্টরী বা ফোল্ডার তৈরী করে, যদি আগে তৈরী করা না থাকে
-m, mode=MODE পারমিশন মোড সেট করার জন্য (যেমনটি chmod এ করা হয়), rwxrwxrwx - নয় umask
-p, parents যদি থাকে তবে কোন এরর দেখাবে না, প্যারেন্ট ডিরেক্টরী তৈরী করবে যখন প্রয়োজন হবে
-v, verbose প্রতিটি তৈরীকৃত ফোল্ডারের জন্য একটি মেসেজ স্ক্রিনে প্রিন্ট করবে
-help সাহায্য প্রদর্শন করবে এ কমান্ডের জন্য এবং কমান্ড থেকে বের হয়ে যাবে
-version ভার্সন এর তথ্য দেখাবে এবং বের হয়ে যাবে কমান্ড থেকে
  • cd - ডিরেক্টরী বা ফোল্ডার এর অবস্থান পরিবর্তন
ডিরেক্টরী পরির্তনের জন্য cd ব্যবহার করুন। ডিরেক্টরীতে প্রবেশের জন্য টাইপ করুন cd তারপর ডিরেক্টরীর নাম। একটি ব্যাপার মনে রাখা দরকার যে, আপনি সবসময়ই কোন না কোন ডিরেক্টরীতে অবস্থান করেন এবং যেকোন সময়ই আপনি ডিরেক্টরী স্ট্রাকচার এর উপরে বা নীচে যেতে পারেন।
  • mv- একটি ফোল্ডার বা ডিরেক্টরী এর নাম পরিবর্তন করে
টাইপ করুন mv তারপর বর্তমান ফোল্ডারের নাম এবং সবার শেষে নতুন নাম।
উদাহরনস্বরূপ: mv testdir newnamedir
  • pwd - বর্তমান ডিরেক্টরী প্রিন্ট করে (print working directory)
বর্তমানে যে ডিরেক্টরীতে অবস্থান করছেন সেটি দেখাবে। বিভিন্ন কমান্ড প্রয়োগের সময় এটি খুব কাজে লাগে।
  • rmdir - ডিরেক্টরী বা ফোল্ডার মুছে ফেলার জন্য (Remove an existing directory)
rm –r এই অপশনটি ডিরেক্টরী ফাইলসহ মুছে ফেলে।
  • chown - ফাইল এর মালিক এবং গ্রুপ পরিবর্তনের জন্য (change file owner and group)
ব্যবহারসমূহ
chown [OPTION] OWNER[:[GROUP]] FILE
chown [OPTION] :GROUP FILE
chown [OPTION] --reference=RFILE FILE
অপশনসমূহ
প্রতিটি ফাইলের মালিক এবং গ্রুপ একটি থেকে আরেকটিতে পরিবর্তন করে থাকে। যখন --reference সহ ব্যবহার করা হয়, তখন প্রতিটি ফাইলের মালিক এবং গ্রুপ RFILE এর মালিক এবং গ্রুপ এ পরিবর্তন করে দেয়।
-c, verbose এর মতই কাজ করে কিন্তু যখন পরিবর্তন হয় কেবল তখনই রিপোর্ট দেখিয়ে থাকে।
-dereference বর্তমান সিমবোলিক লিংককে পরিবর্তন না করে দেখিয়ে দেয়া সিমবোলিক লিংকগুলিকে পরিবর্তন করে দেয়।
-from=CURRENT_OWNER:CURRENT_GROUP
change the owner and/or group of each file only if its current owner and/or group match those specified here. Either may be omitted, in which case a match is not required for the omitted attribute.
-no-preserve-root বিশেষভাবে `/' কে বিবেচনা না করে (ডিফল্ট)
-preserve-root ‘/’ কে বিবেচনা না করে কাজ করা
-f, -silent, -quiet এরর মেসেজগুলিকে বন্ধ করার জন্য
-reference=RFILE use RFILE's owner and group rather than the specifying OWNER:GROUP values
-R, -recursive ফোল্ডার এবং ফাইল এর উপর একসাথে কাজ করার জন্য
-v, -verbose প্রতিটি পরিবর্তনকৃত ফাইলের একটি ডায়াগনোস্টিক রিপোর্ট দেখার জন্য
The following options modify how a hierarchy is traversed when the -R option is also specified. If more than one is specified, only the final one takes effect.
-H if a command line argument is a symbolic link to a directory, traverse it
-L যতগুলি ডিরেক্টরী পাবে তার মধ্যে সকল সিমবোলিক লিংককে পাশ কাটানোর জন্য।
-P কোন সিমবোলিক লিংকে পাশ কাটাবে না।(ডিফল্ট)
  • chmod - ফাইল পারমিশন পরিবর্তন করার জন্য (change file access permissions)
ব্যবহারসমূহ
chmod [-r] permissions filenames
r বর্তমান ডিরেক্টরীর অভ্যন্তরে সাবডিরেক্টরীসমূহের ফাইলগুলির পারমিশন পরিবর্তন করে। পারমিশন এর মাধ্যমে অধিকারসমূহকে নির্ধারিত করে দেয়া হয় যা আমরা অনুমোদন করে থাকি। নিচে বিভিন্ন পারমিশনের অপশনগুলি বর্নিত হল যা অক্ষর বা নাম্বার যেকোন একটি ব্যবহার করেই দেয়া সম্ভব।
u - ব্যবহারকারীকে নির্দেশ করে যিনি ফাইলটির মালিক।
g - ফাইলের গ্রুপ মালিককে নির্দেশ করে।
o - অন্যান্য।
a - সব অধিকার।
r - শুধুমাত্র সব পড়ার অধিকরা।
w - লেখা বা পরিবর্তন করার অধিকার।
x - ফাইলকে প্রোগ্রাম হিসেবে চালানোর অধিকার।
নাম্বার দিয়ে পারমিশনঃ

CHMOD এ নম্বর দিয়ে অধিকার দেয়া যায় যা নিম্নরূপঃ
400 শুধুমাত্র ব্যবহারকারীকে পড়ার অধিকার
040 গ্রুপকর্তৃক পড়ার অধিকার
004 যেকোন ব্যক্তিকে পড়ার অধিকার
200 মালিক কর্তৃক পরিবর্তনের অধিকার
020 গ্রুপ কর্তৃক পরিবর্তনের অধিকার
002 যেকোন ব্যক্তিকে পরিবর্তনের অধিকার
100 মালিক কর্তৃক প্রোগ্রাম হিসেবে চালানোর অধিকার
010 গ্রুপ কর্তৃক প্রোগ্রাম হিসেবে চালানোর অধিকার
001 যে কোন ব্যক্তি কর্তৃক প্রোগ্রাম হিসেবে চালানোর অধিকার execute by anybody
  • ls - ডিরেক্টরী বা ফোল্ডারের সংক্ষিপ্ত তালিকা প্রদর্শন (Short listing of directory contents)
-a লুকায়িত ফাইলগুলি দেখার জন্য
-d বর্তমান ডিরেক্টরীর নাম প্রদর্শনের জন্য
-F একটি / চিহ্নসহ ডিরেক্টরী প্রদর্শনের জন্য। প্রোগ্রাম ফাইলগুলিকে * চিহ্ন দিয়ে প্রদর্শন করে।
-g গ্রুপ মালিকানা প্রদর্শন করে।
-i আইনোড নম্বর প্রদর্শন করে প্রতিটি ফাইলের।
-l প্রতিটি ফাইল এবং ডিরেক্টরির বিস্তারিত দীর্ঘ তালিকা প্রদর্শনের জন্য।
-R সকল সাবডিরেক্টরী সমূহ প্রদর্শনের জন্য্।
-t পরিবর্তন এর সময় অনুসারে তালিকা করে দেখার জন্য্।
  • cp - ফাইল কপি করার জন্য (Copy files)
cp myfile yourfile
"myfile" কে কপি করে "yourfile" নামে বর্তমান ডিরেক্টরি বা ফোল্ডারে। এ কমান্ডের মাধ্যমে সাধারনত "yourfile" নামে ফাইলটি তৈরী হবে যদি তা পূর্বেই তৈরী করা না থাকে। যদি আগেই তৈরীকৃত থাকে তবে কোন সতর্ক বার্তা দেয়া ছাড়াই সেই ফাইলটিকে মুছে নতুন ভাবে কপি করবে।
cp -i myfile yourfile
যদি "-i" অপশন ব্যবহার করা হয় তবে "yourfile" নামে কোন ফাইল থাকলে ওভাররাইট করার আগেই সতর্ক বার্তা দেখাবে।
cp -i /data/myfile
উপরের কমান্ডে বর্তমান ফোল্ডারে "/data/myfile" টি কপি করবে এবং তার নাম হবে একই অর্থাৎ "myfile".
cp -dpr srcdir destdir
"srcdir" ডিরেক্টরী হতে সকল ফাইলকে "destdir" ডিরেক্টরীতে কপি করবে লিংক কে সংরক্ষিত করে(-d), ফাইল এর গুনাবলিকে অক্ষুন্ন রেখে(-p) এবং পৌনঃপুনিকভাবে কপি করে(-r). এই অপশনের সাহায্যে একটি ফোল্ডার বা ডিরেক্টরী এবং তার অভ্যন্তরে অবস্থিত সকল কিছু অন্য একটি ফোল্ডারে কপি করা সম্ভব।
  • ln - একটি ফাইলের সিমবোলিক লিংক তৈরী করে (Creates a symbolic link to a file.)
ln -s test symlink
উপরের কমান্ড symlink নামে একটি লিংক তৈরী করবে যেটি test নামক ফাইলকে পয়েন্ট করে। "ls -i test symlink" কমান্ডটি দেখাবে যে দুটো ফাইলই ভিন্ন যাদের আইনোড ও ভিন্ন ভিন্ন। "ls -l test symlink" কমান্ডটি দেখায় যে symlink লিংকটি test ফাইলকে পয়েন্ট করে।
  • locate - একটি ডাটাবেজ নিয়ন্ত্রিত ফাইল খোজার টুলস।
slocate -u
এ কমান্ডটি slocate ডাটাবেজটিকে তৈরী করে থাকে। এ কমান্ডটি সম্পন্ন হতে বেশ কয়েক মিনিট লাগতে পারে। এ কমান্ডটি যেকোন ফাইল খোজার আগে অবশ্যই ব্যবহার করা উচিত। তবে বেশীরভাগ সিস্টেম এ cron এ সময়ভিত্তিক চালনা হওয়ার কমান্ড দেয়া থাকে। locate whereis কমান্ডটি সমস্ত ফাইলগুলি খুজে বের করে যার নামে whereis শব্দটি আছে।
  • more - এক পেজ এক পেজ আকারে কোন ফাইলের বিষয়বস্তু অথবা কোন কমান্ড এর আউটপুট স্ক্রিন এ শো করে।
  • less - more কমান্ড এর বিপরীত কাজ করে থাকে।
  • cat - ফাইলের বিষয়বস্তুকে স্ট্যান্ডার্ড প্রদর্শন ব্যবস্থাতে পাঠায়। এটি কোন ছোট ফাইলের বিষয়বস্তু প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এটি পাইপিং এর সাথেও ভালভাবে কাজ করে।
  • whereis - একটি কমান্ড কোথায় অবস্থিত তা দেখায়।
  • wc - বাইট, শব্দ এবং লাইন গননা প্রিন্ট করে।

  • df –h - কতটুকু জায়গা ব্যবহৃত হয়েছে হার্ডডিস্কে তা প্রদর্শন করে

  • bg
bg jobs কমান্ডটি বর্তমান job টিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যায়, বর্তমান কোন প্রোগ্রাম কে বন্ধ করে নতুন ইউজার প্রম্পট প্রদান করে। jobs কমান্ডটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ সাসপেন্ড অবস্থায় আছে তা দেখা যায়।
  • cal month year - ক্যালেন্ডারের কোন একটি নির্দিষ্ট মাস(month) এবং বছরকে(year) দেখায়।
  • cat files - নির্দিষ্ট ফাইলটির বিষয়বস্তু প্রদর্শন করে।
  • clear - টার্মিনাল স্ক্রিন কে ক্লিয়ার করে।
  • cmp file1 file2 - দুটো ফাইলের তুলনা করতে ব্যবহৃত হয় ও সকল ধরনের পার্থক্য রিপোর্ট করে থাকে। খানিকটা diff কমান্ড এর মতই যদি ও আউটপুট ফরম্যাট ভিন্ন ভিন্ন।
  • diff file1 file2 - দুটো ফাইলের তুলনা করতে ব্যবহৃত হয় ও সকল ধরনের পার্থক্য রিপোর্ট করে থাকে।
  • dmesg - সর্বশেষ সিস্টেম বুট এর সময় যে সকল বার্তা প্রদর্শন করে তা পুনরায় দেখতে এ কমান্ডটি কাজে লাগে।
  • fg
fg jobs - নতুন কোন একটি কাজকে পুনরায় উপরের অবস্থানে নিয়ে আসে।
  • file files - নির্দিষ্ট একটি ফাইলের বিবরণ দেখতে এ কমান্ডটি ব্যবহৃত হয়।
  • find path -name pattern -print
নির্দিষ্ট নামের, প্যাটার্নের(সাধারনত সিঙ্গেল কোটেশন এর ভিতর দেয়া হয়) একটি ফাইল নির্দিষ্ট পাথে খুজে দেখে এবং তার নাম প্রিন্ট করে।
  • finger users - নির্দিষ্ট ব্যবহারকারীর যাবতীয় তথ্য প্রদর্শন করে থাকে।
  • free - ব্যবহৃত এবং অব্যবহৃত মেমোরীর/স্মৃতিভান্ডার এর পরিমান দেখিয়ে থাকে।
  • ftp hostname
নির্দিষ্ট হোস্ট এর সাথে FTP কানেকশন তৈরী করে ফাইল ট্রান্সফারের সুযোগ তৈরী করে দেয়।
  • head files – নির্দিষ্ট ফাইলের প্রথম কয়েক লাইন দেখার জন্য ব্যবহৃত হয়।
  • ispell files - নির্দিষ্ট ফাইলের বানান পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।
  • kill process_ids
kill - signal process_ids
kill -l
নির্দিষ্ট কাজ কে বন্ধ করতে, নির্দিষ্ট কোন কাজকে কোন সিগন্যাল পাঠানো (যেটি নাম বা নম্বর এর সাহয্যে দেয়া হয়) অথবা কি কি সিগন্যাল পাওয়া যাবে তার লিস্ট দেখায়।
killall program
killall - signal program
কোন নির্দিষ্ট প্রোগ্রামের সকল কপিকে বন্ধ করার জন্য অথবা কোন একটি নির্দিষ্ট সিগন্যাল কোন প্রোগ্রামের সকল কপিকে পাঠানোর জন্য।
  • mail - সাধারন একটি মেইল ক্লায়েন্ট চালু করে যা ই-মেইল পাঠানো এবং গ্রহন করার কাজ করে থাকে।
  • man title
man section title - নির্দিষ্ট ম্যানুয়াল পৃষ্ঠা প্রদর্শন করে থাকে।
  • ping host - একটি ইকো রিকোয়েস্ট পাঠায় TCP/IP এর মাধ্যমে নির্দিষ্ট কোন হোস্টে। একটি রেসপন্স এর সাহায্যে নিশ্চিত হওয়া যায় যে হোস্টটি কর্মক্ষম রয়েছে কিনা।
  • reboot - সিস্টেম রিস্টার্ট করার জন্য (রুট পারমিশন প্রয়োজন হয়).
  • shutdown minutes
shutdown -r minutes
নির্দিষ্ট সময় পর মেশিন বন্ধ করার জন্য কমান্ড। (রুট পারমিশন প্রয়োজন). –r অপশনটি কারনে মেশিন রিবুটের প্রয়োজন হয় একবার বন্ধ হওয়ার পর।
  • sleep time - কমান্ড পরিচালনাকে নিদিষ্ট সেকেন্ড এর জন্য থামিয়ে রাখে।
  • sort files - নির্দিষ্ট ফাইলকে সাজিয়ে দেয়ার কমান্ড।
  • split file - একটি ফাইলকে নির্দিষ্ট সংখ্যক ছোট ফাইলে বিভক্ত করে থাকে।
  • sync - সকল স্থগিত ইনপুট/আউটপুট কমান্ড কমপ্লিট করার জন্য। (রুট পারমিশন প্রয়োজন)
  • telnet host - নির্দিষ্ট হোস্ট এ লগইন সেশন খোলার জন্য।
  • top - প্রতিনিয়ত আপডেটেডেড প্রসেসগুলি প্রদর্শন করে থাকে যতক্ষন না ব্যবহারকারী q বাটন প্রেস করে।
  • traceroute host - ইকো কমান্ড ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করে এবং হোস্ট এর নেটওয়ার্ক পাথটি প্রিন্ট করে থাকে।
  • uptime - সিস্টেম কতক্ষন ধরে চলছে তা প্রদর্শন করে।
  • w - বর্তমান সিস্টেম ব্যবহারকারীদের তালিক প্রদর্শন করে।
  • wall - বার্তা প্রদর্শন এর অপশন বন্ধকারী ব্যতীত সকল ব্যবহারকারীকে কোন বার্তা প্রদর্শন করার জন্য। Ctrl-D চাপুন ম্যাসেজ বন্ধ করার জন্য।