Showing posts with label Bangla Computing. Show all posts
Showing posts with label Bangla Computing. Show all posts

অভ্রতে নতুন কি-বোর্ড ইনস্টল করা


আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন অভ্র থেকে ইউনিজয় কি-বোর্ড বাদ দেয়া হচ্ছে অচিরেই। তাই আসুন অভ্রতে কিভাবে নিজের পছন্দমত কি-বোর্ড ইনস্টল করে নেয়া যায় তা জেনে নেই। মাত্র কয়েকটি ধাপ। যে কেউ খুব সহজে এটি করতে পারবেন।
এটি করার জন্য অভ্রর সাম্প্রতিক ভার্সন ৪.৫.১ ব্যবহার করাই ভাল। আমি পুরনো ভার্সনে এটি করে দেখিনি।
তাহলে এবার শুরু করা যাক।

প্রথমেই নিচের তালিকা থেকে আপনার পছন্দের ফাইলটি ডাউনলোড করুন-

১. ইউনিজয় কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন - Unijoy Keyboard
২. মুনীর কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন- Munir Keyboard
৩. প্রভাত কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন- Probhat Keyboard
৪. ন্যাশনাল কি-বোর্ড এর জন্য ডাউনলোড করুন- National Keyboard

এবার অভ্র ইনস্টল করেছেন যে ফোল্ডারে সেখানে যান। যেমনঃ C:\Program File\Avro Keyboard
অথবা E:\Soft\BANGLA SOFT\Avro Keyboard।

নিচের ছবির মতঃ
ছবি

তারপর এ ফোল্ডারে আপনার পছন্দের লে-আউট ফাইল যেটি উপরের লিংকগুলি থেকে ডাউনলোড করেছেন তা এখানে কপি করে পেস্ট করুন। সবশেষে অভ্র বন্ধ করে আবার চালু করুন। এবার অভ্র আইকনের উপর ডান মাউস বাটন ক্লিক করে পছন্দের লে-আউটটি নির্বাচন করে নিন।

ছবি

ইংরেজী ও বাংলা টাইপিং শিখুন - Typing Tutorial


উপরের ছবির মত করে কি-বোর্ডের উপর হাত রাখুন। টাইপিং শেখার জন্য এটিই সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় যা আপনাকে প্রতিনিয়তই করতে হবে। এ জায়গা থেকে অন্যান্য সব কি-চেপে টাইপ করতে হয়। তাই লাইনটিকে হোম-রো বা কি-বোর্ডের বাড়ি বলা হয়ে থাকে। অর্থাৎ আপনি যা কিছু টাইপ করুন না কেন আপনার হাত সবসময় এ অবস্থানে থাকবে। সুতরাং বুঝতে পারছেন এটি কত গুরুত্বপূর্ন। দুই শাহাদাত আঙ্গুল যে অবস্থানে থাকে অর্থাৎ F (বাম হাতের শাহাদাত আঙ্গুল) এবং J (ডান হাতের শাহাদাত আঙ্গুল) এর উপর সেখানে প্রত্যেকটি কি-বোর্ডে একটি চিহ্ন দেয়া থাকে যেটি একটু স্পর্শ করলেই বুঝতে পারবেন। এখানে সামান্য একটু উচু করে দেয়া থাকে। ফলে আপনি অন্যান্য অবস্থান থেকে এখানে খুব সহজেই না দেখে হাতের আংগুল সেট করতে পারবেন। স্পেসবার চাপার জন্য দুই বৃদ্ধাংগুল ব্যবহার করুন(ঠিক ছবির মত)।
  • প্রথমে হোম রো-তে আঙ্গুল স্থাপন করে এ লাইনের অক্ষরগুলি চাপুন আর মনে মনে বলতে থাকুন যাতে মুখস্ত হয়ে যায়। উদাহরনঃ বাম হাতে চাপুন asdfg - তারপর ডান হাতে চাপুন ;lkjh। এভাবে বারবার চাপুন আর মুখস্ত করতে থাকুন।
মোটামুটি মুখস্ত হয়ে গেলে এই লাইনের (Home Row) অক্ষরগুলি দিয়ে তৈরী করা যায় এমন কিছু শব্দ টাইপ করুন যেমনঃ
as, ass, salad, dhaka, kajal, jalala, halal, lad, lass, hall, dalal, asad, dad, fall
আমার দেয়া শব্দ ছাড়াও আপনি নিজে নিজে বানিয়ে আরও এর
কম শব্দ টাইপ করুন।
কি সহজ মনে হচ্ছে না? না দেখে টাইপ করা এমন কোন কঠিন বিষয় নয়। আপনি মাত্র এক সপ্তাহ এভাবে চেষ্টা করলেই টাইপ শিখতে পারবেন যাতে মোটামুটি ১৫/২০ অক্ষর মিনিটে টাইপ করা সম্ভব।
  • মাঝের লাইন মুখস্ত হয়ে গেলে এবার যথারীতি আগের মত অবস্থান অর্থাৎ Home Row তে হাত রেখে উপরের সারিতে একটি একটি করে অক্ষর চাপুন এবং আবার হাত Home Row তে নিয়ে আসুন।
চাপুনঃ qwerty(বাম হাত) poiuy(ডান হাত)। চাপার পর হাত আবার হোম-রো তে নিয়ে আসুন। এভাবে মুখস্ত করতে থাকুন।
এবার হোম রো এবং উপরের লাইনের অক্ষর দিয়ে তৈরী করা যায় এমন শব্দ সমূহ টাইপ করুন।
উদাহরনঃ raw, you, tour, power, turag, reward,
query, pot, post, toast, we, weak, week
  • একইভাবে নিচের লাইন প্র্যাকটিস করুন । চাপুন zxcvb(বাম হাত) এবং /.,mn(ডান হাত)। মুখস্ত হলে বিভিন্ন শব্দ টাইপ করুন।
যেমনঃ cow, horse, zoo, ball, nurse, lamp, qatar, umbrella, hot, summer, green, white, blue, red, navy, bounce, connection, remote

সবার শেষে ২৬ টি ইংরেজী অক্ষর দিয়ে তৈরী একটি বাক্য টাইপ করুন-

a quick brown fox jumps over the lazy dog.

টিপসঃ
  • সব সময় মনিটর বা স্ক্রিনের দিকে তাকিয়ে টাইপ করুন- কি-বোর্ডের দিকে তাকাবেন না। বাসায় কম্পিউটার না থাকলে এখানে দেওয়া কি-বোর্ডটি প্রিন্ট করে নিন আর বাসায় এর উপর হাত রেখে প্র্যাকটিস করতে থাকুন।
  • বাংলা টাইপের জন্য নিচের কি-বোর্ডটি প্রিন্ট করে নিন। এটি অভ্র কি-বোর্ড যেটি হুবহু বিজয়ের মতই-দু’একটি কি-বাদে। এটি মূলত অভ্র সফটওয়্যার এ ব্যবহৃত একটি কি-বোর্ড। এ সফটওয়্যারটি www.omicronlab.com থেকে ফ্রি ডাউনলোড করে ইনস্টল করে নিন। তাহলেই বাংলা টাইপ করতে পারবেন। সফটওয়্যারটি পেন ড্রাইভে করে যেকোন জায়গার কম্পিউটারেই টাইপ করা সম্ভব। এজন্য পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করুন এবং ম্যানুয়াল পড়ে ব্যবহার করুন।

MS Word-এ বাংলা লিখুন নিশ্চিন্তে

মাইক্রোসফট ওয়ার্ড একটি বিখ্যাত সফটওয়্যার। প্রতিনিয়তই আমরা কোন না কোন কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। বিশেষ করে প্রিন্ট এর কাজে ওয়ার্ড খুবই কার্যকরী।
বিজয় বাংলা সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশে বাংলা লেখার আবির্ভাব হয়। তবে কালের সাথে সাথে এখন ইন্টারনেটেও বাংলা ব্যবহার করা হচ্ছে কিন্তু এই বাংলা হচ্ছে ইউনিকোডভিত্তিক বাংলা যা বিজয়ের পূর্ববর্তী সংস্করণগুলো সাপোর্ট করে না। তবে সমস্যা হচ্ছে বর্তমানে অনলাইনে লেখালেখি করতে গেলে ইউনিজয় বা ফোনেটিকের সাহায্য নিতে হয়। যদিও আমি এখনো বিজয়ের লে-আউটে লিখি কারণ মাঝেমধ্যে কোনকিছু বাংলায় প্রিন্ট করতে গেলে প্রিন্টিংয়ের দোকানগুলোতে ইউনিকোড কী জিনিস সেটাই চিনে না, থাকা তো দূরের কথা। তাই বিজয়ের উপরই নির্ভর করতে হয়। তাই আমি বিজয় লে-আউটে লেখার জন্য অভ্র’র উপর নির্ভরশীল।

যাই হোক, আমরা যতই ইউনিকোড নিয়ে কথাবার্তা বলি না কেন, বিজয়ের চল এখনো বাজার থেকে উঠে যায়নি। তাই বিষয়টা প্রয়োজন মনে করে এই টিউনটা লিখলাম।

আমরা যারা প্রায়শঃই বিজয় ব্যবহার করে এমএস ওয়ার্ড এ বাংলা লিখে থাকি, তাদের অনেকেই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হই, সেটি হচ্ছে অক্ষর পরিবর্তন হয়ে যাওয়া। বিশেষ করে আপনি যখন কোন শব্দের শেষাক্ষরটি ‘র’ লিখে একটি স্পেস দিবেন, তখন দেখবেন সেই ‘র’ অক্ষরটি ‘ও’ অক্ষরে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এরকম আরো অনেক বর্ণই পরিবর্তন হয়ে যাচ্ছে যার কারণে আপনার লেখা হয়ে যাচ্ছে ধীর এবং মাঝেমধ্যে এই ভুলগুলো ডকুমেন্টে থেকেই যাচ্ছে।

আসুন জেনে নিই কীভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে ওয়ার্ড ওপেন করে টুলস মেনু থেকে অটোকারেক্ট অপশনটি সিলেক্ট করুন। নীচের মত একটি অপশন বক্স ওপেন হবে।

11uvz8w MS Word-এ বাংলা লিখুন নিশ্চিন্তে
লক্ষ্য করুন, এখানে যতগুলো টিকচিহ্ন দেবার ব্ক আছে সবগুলো ডিফল্ট অবস্থায় টিক দেয়া থাকবে। অক্ষর পরিবর্তন হয়ে যাওয়ার মত সমস্যার সমাধান করার জন্য আপনাকে টিকচিহ্নগুলো উঠিয়ে দিয়ে ওকে করতে হবে।

b51sgh MS Word-এ বাংলা লিখুন নিশ্চিন্তে

আশা করছি এবার আর এজাতীয় বিরক্তিকর সমস্যার সম্মুখীন হচ্ছেন না।

বাংলা ডিকশনারি বট - মেসেঞ্জারেই ইংরেজি-বাংলা অভিধান

পোস্টলিখেছেন উন্মাতাল তারুণ্য সোমবার, সেপ্টেম্বর ০৮, ২০০৮ ১:৩৩ পূর্বাহ্ন
এখন থেকে আপনার মেসেঞ্জার থেকে জেনে নিতে পারবেন ইংরেজি শব্দের বাংলা অর্থ। এজন্য আপনাকে বন্ধু হিসেবে যোগ করতে হবে একটি চ্যাট বট অ্যাকাউন্টকে। আর এই চ্যাট বটকে কোন ইংরেজি শব্দ লিখে পাঠালে ফিরতি বার্তায় জানিয়ে দেবে ইংরেজি শব্দটির বাংলা অর্থ।

যা যা করতে হবে:

আপনাকে খুব বেশি কিছুই করতে হবে না। আপনার ইয়াহু, হটমেইল, এমএসএন, লাইভ, জিমেইল, জ্যাবার কিংবা এআইএম অ্যাকাউন্ট থেকে চ্যাট বটটিকে বন্ধু হিসেবে যোগ করুন। চ্যাট বটের ঠিকানা হচ্ছে-

ইয়াহু - en2bn
হটমেইল / এমএসএন / লাইভ - en2bn@live.com
জিমেইল / জ্যাবার - en2bn@bot.im
এআইএম - en2bn
(পূর্বে যারা bangla@bot.im -কে যোগ করেছিলেন তারা দয়া করে পুরনোটি বাদ দিয়ে নতুন অ্যাড্রেস যোগ করে নিন।)

যোগ করার কিছুক্ষণের মধ্যেই আপনার লিস্টে হাজির হয়ে যাবে 'en2bn'। ব্যস, এইবার একে ইংরেজি শব্দ লিখে পাঠালে ফিরতি বার্তায় আপনি (ডাটাবেসে থাকা সাপেক্ষে) বাংলা অর্থটি পেয়ে যাবেন।
ছবি

সীমাবদ্ধতা:
  • এইখানে বাংলা অভিধান হিসেবে ব্যবহৃত হয়েছে অঙ্কুরের উন্মুক্ত সোর্স ইংরেজি থেকে বাংলা অভিধান। ঐ অভিধানে কোন শব্দ খুঁজে পাওয়া না পেলে এটি আপনাকে বাংলা অর্থটি দেখাতে পারবে না।
  • bot.im সাইটটি বেটা ভার্শন হবার কারণে bangla@bot.im হঠাৎ হঠাৎ অফলাইনে চলে যেতে পারে। তবে আবার অল্প কিছুক্ষণের মধ্যেই অনলাইনে পাওয়া যাবে।
ডেভেলপার:
এই চ্যাট বটটি http://vistaarc.com এর পক্ষ থেকে তৈরি করেছেন এম, এম, রিফাত-উন-নবী।
বাংলা ডিকশনারি বটের অফিসিয়াল তথ্যাবলি: http://www.vistaarc.com/bangla/bangla-dictionary-bot-upgrade/

অনলাইনেই ইউনিকোডে বাংলা লিখুন এবং রূপান্তর করুন

লিখেছেন mehdiakram বুধবার, সেপ্টেম্বর ১০, ২০০৮ ৯:৪৮ পূর্বাহ্ন

ধরুন আপনি প্রথমআলো অনলাইন সংস্করণের লেখা কম্পিউটারে রাখতে চাচ্ছেন বা কাউকে মেইল করতে চাচ্ছেন বা আপনি কম্পিউটারে বিজয়ে বাংলা লিখা ইউনিকোডে রূপান্তর করতে চাচ্ছেন অথবা ইউনিকোডে বাংলা লিখতে চাচ্ছেন। এজন্য কোন সফটওয়্যারের প্রয়োজন হয় কিন্তু একটি ওয়েসাইট থেকেই আপনি এর সবগুলো পাবেন। এজন্য প্রথমে
http://bnwebtools.sourceforge.net
অথবা
http://bnwebtools.banglacomputing.net/
সাইটে ঢুকুন। এবার প্রথমআলোর অনলাইন সংস্করণের লেখা কপি করে এনে নিচের টেক্সট বক্সে পেষ্ট করুন এবং বংশী নির্বাচন করে ইউনিকোডে বদলে উপরে নাও বাটনে কিক করুন। তাহলে উপরের টেক্সট বক্সে নিন্মাক্ত লেখাগুলো ইউনিকোডে রূপান্তর হয়ে যাবে। এভাবে আপনি বিজয়, সামহোয়ার-ইন টেক্সট, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক, এইচটিএমএল সেফ হেক্স এবং এইচটিএমএল সেফ ডেসি ইত্যাদি ভাবে প্রচলিত বাংলা লিখাকে ইউনিকোডে, অন্য প্রচলিত বাংলাতে বা ইউনিকোড থেকে প্রচলিত বাংলাতে (পুরানো বাংলায় বদলে নীচে আনো বাটনের কিক করে) রূপান্তর করতে পারবেন। আর উপরের টেক্সট বক্সে সরাসরি বিজয়, সামহোয়ার-ইন টেক্সট, বৈশাখী, বংশী, বর্ণসফট, ফোনেটিক, এইচটিএমএল সেফ হেক্স এবং এইচটিএমএল সেফ ডেসি কিবোর্ড মুডে ইউনিকোডে বাংলা লিখতে পারবেন। এ বিষয়ে বিন্তারিত নিয়মকানুন উক্ত পাতাতে বর্ণিত আছে। এছাড়াও অনলাইনে লেখন পদ্ধতি এবং পরিবর্তন করার আরো কিছু টুলের ঠিকানাও এখানে পাবেন। মজার ব্যাপার হচ্ছে এই পেজটি ডাউনলোড করে অফলাইনেও ব্যবহার করতে পারবেন।অফলাইন ডাউনলোড করুন এখান থেকেঃ
http://www.mediafire.com/?jldj2j9jmty

Bangla Anubadok Software Link

http://bengalinux.sourceforge.net/cgi-bin/anubadok/index.pl