skip to main |
skip to sidebar
Showing posts with label
Linux Hardware Troubleshooting.
Show all posts
Showing posts with label
Linux Hardware Troubleshooting.
Show all posts
মাস তিনেক আগে সিটিসেলের ZTE AC682 মডেমটি কিনে খুব মনোকষ্টে ছিলাম। লিনাক্সে চালাতে পারছিলাম না। অবশেষে বহু ঘাটাঘাটির পর একটি সমাধান পেয়ে গেছি। dancing খুব ভাল লাগছে। লিনাক্সেই নেট চালাতে পারছি মডেমটি দিয়ে। যারা বহু ঘাটাঘাটি করেছেন তাদের জন্য বলি- একটি মাত্র শব্দের জন্য নেট কানেকশন হচ্ছিল না - আর সেটি হচ্ছে - sudo।
তাহলে আসুন দেখি কিভাবে কানেকশন করা যায়।
প্রথমে মডেমটি ঢোকান ইউএসবি পোর্টে। তারপর কমান্ড দিন-
lsusb
দেখুন নিচের লাইনটি পাওয়া যায় কিনা-
Bus 007 Device 002: ID 19d2:ffde ONDA Communication S.p.A.
এটি পাওয়া গেলে বুঝতে হবে আপনার ডিভাইসটি লিনাক্স ফ্ল্যাশ ডিভাইস হিসেবে ডিটেক্ট করেছে। তাহলে আসুন একে মডেম হিসেবে চিনিয়ে দেই।
কমান্ড দিন-
sudo eject /dev/sr1
যদি আপনার মেশিনে সিডি/ডিভিডি ড্রাইভ না থাকে তবে sr1 এর জায়গাতে sr0 দিন।
এবার কমান্ড দিন- lsusb
Bus 007 Device 003: ID 19d2:ffdd ONDA Communication S.p.A.
উপরের লাইনটি পাওয়া গেলে দেখুন ffdd অংশটি যা আগে ffde ছিল। অর্থাৎ এখন এটি মডেম হিসেবে কাজ করছে। কার্নেলের জন্য প্যারামিটার দেয়ার পালা এবার।
কমান্ডঃ
sudo modprobe usbserial vendor=0x19d2 product=0xffdd
wvdial কনফিগারেশনের জন্য কমান্ড দিন-
sudo wvdialconf
------------------------------------------------
আউটপুট হবে নিচের মত-
-------------------------------------------------
Editing `/etc/wvdial.conf'.
Scanning your serial ports for a modem.
Modem Port Scan<*1>: S0 S1 S2 S3
WvModem<*1>: Cannot get information for serial port.
ttyUSB0<*1>: ATQ0 V1 E1 -- OK
ttyUSB0<*1>: ATQ0 V1 E1 Z -- OK
ttyUSB0<*1>: ATQ0 V1 E1 S0=0 -- OK
ttyUSB0<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 -- OK
ttyUSB0<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 -- OK
ttyUSB0<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0 -- OK
ttyUSB0<*1>: Modem Identifier: ATI -- Manufacturer: +GMI: China TeleCom
ttyUSB0<*1>: Speed 9600: AT -- OK
ttyUSB0<*1>: Max speed is 9600; that should be safe.
ttyUSB0<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0 -- OK
WvModem<*1>: Cannot get information for serial port.
ttyUSB1<*1>: ATQ0 V1 E1 -- failed with 2400 baud, next try: 9600 baud
ttyUSB1<*1>: ATQ0 V1 E1 -- failed with 9600 baud, next try: 9600 baud
ttyUSB1<*1>: ATQ0 V1 E1 -- and failed too at 115200, giving up.
WvModem<*1>: Cannot get information for serial port.
ttyUSB2<*1>: ATQ0 V1 E1 -- OK
ttyUSB2<*1>: ATQ0 V1 E1 Z -- OK
ttyUSB2<*1>: ATQ0 V1 E1 S0=0 -- OK
ttyUSB2<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 -- OK
ttyUSB2<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 -- OK
ttyUSB2<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0 -- OK
ttyUSB2<*1>: Modem Identifier: ATI -- Manufacturer: +GMI: China TeleCom
ttyUSB2<*1>: Speed 9600: AT -- OK
ttyUSB2<*1>: Max speed is 9600; that should be safe.
ttyUSB2<*1>: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0 -- OK
Found a modem on /dev/ttyUSB0.
Modem configuration written to /etc/wvdial.conf.
ttyUSB0: Speed 9600; init "ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0"
ttyUSB2: Speed 9600; init "ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0"
-------------------------------------------------------------------------------------------------------------
wvdial.conf ফাইলটি এডিটের জন্য কমান্ড দিনঃ
gksu gedit /etc/wvdial.conf
এ ফাইলে নিচের অংশটুকু কপি করে পেস্ট করুন-
----------------------------------------
[Dialer citycell]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Stupid Mode = 1
Modem Type = Analog Modem
Command Line = ATDT
ISDN = 0
New PPPD = yes
Phone = #777sudo
Modem = /dev/ttyUSB0
Username = waps
Password = waps
Baud = 460800
----------------------------------------
উপরে Phone = #777sudo অংশটুকু ভালভাবে লক্ষ্য করুন। এজন্যই আমি গত তিনমাস ধরে মডেমটি দিয়ে কানেক্ট করতে পারিনি লিনাক্সে। sudo লেখাটি অন্য কোন মডেমেই লাগেনি এর আগে যা বেশ অবাক করেছে আমাকে।
সবশেষে এবার নেট কানেক্টের জন্য কমান্ড দিন-
sudo wvdial citycell
output
---------------------
--> WvDial: Internet dialer version 1.61
--> Cannot get information for serial port.
--> Initializing modem.
--> Sending: ATZ
OK
--> Sending: ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
OK
--> Modem initialized.
--> Sending: ATDT#777sudo
--> Waiting for carrier.
ATDT#777sudo
~[7f]}#@!}!} } }=}!}$}%
CONNECT 153600
\}"}&} } } } }#}%B#}%}%}&`Tw'}'}"}(}"^2~
--> Carrier detected. Starting PPP immediately.
--> Starting pppd at Thu Jan 5 21:32:45 2012
--> Pid of pppd: 2657
--> Using interface ppp0
--> local IP address 10.1.39.177
--> remote IP address 2.2.2.2
--> primary DNS address 117.18.224.146
--> secondary DNS address 117.18.224.147
----------------------------------------------------------
ব্যস আপনি কানেক্টেড!! dancing
চমৎকার টিউটোরিয়ালটির জন্য যার কাছে অবশ্যই কৃতজ্ঞ তার লিংক।
লিনাক্সে গ্রাফিক্স কার্ড এর সমস্যা বেশ কমন। নতুন ব্যবহারকারীগন অনেক সময় হতাশ হয়ে যান সমস্যার সমাধান করতে না পেরে। আজকে আমরা দেখবো কিভাবে গ্রাফিক্স কার্ডের ড্রাইভার ইনস্টল করবো লিনাক্সে। এজন্য প্রথমেই আপনাকে জানতে হবে কোন ড্রাইভার বর্তমানে আপনার মেশিন ব্যবহার করছে। আসুন তা জেনে নিই।
উইন্ডোজে আপনার মেশিন কোন ভিডিও ড্রাইভার ব্যবহার করছে তা বের করা বেশ সহজ কিন্তু লিনাক্সে এটির জন্য আমাদেরকে একটি ফাইল থেকে দেখে নিতে হবে। এটি দেখার জন্য নিচের মত করে কমান্ড দিনঃ
debian-:~# cat /var/log/Xorg.0.log
Output
X.Org XInput driver : 2.0
(II) Loading /usr/lib/xorg/modules/drivers/vesa_drv.so
ABI class: X.Org XInput driver, version 2.0
ABI class: X.Org XInput driver, version 2.0
(II) VESA: driver for VESA chipsets: vesa
ABI class: X.Org XInput driver, version 2.0
(II) Synaptics touchpad driver version 0.14.6 (1406)
উপরের আউটপুট থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে, আপনার ভিডিও ড্রাইভারটি হচ্ছে VESA এবং এর মডিউল ড্রাইভারটির লোকেশন হচ্ছে /usr/lib/xorg/modules/drivers/vesa_drv.so। তবে আপনার মেশিনে VESA এর বদলে সব সময় নিজস্ব ড্রাইভার ব্যবহার করুন। তাতে পারফরম্যান্স ভালো পাবেন। যদি এক্স সার্ভার এ কোন সমস্যা হয় কেবল তখনই VESA জেনেরিক ড্রাইভার ব্যবহার করা হয়।
অন্য আরেকটি মেশিনের আউটপুট দেখি যেটাতে এনভিডিয়া কার্ড ব্যবহার করা হয়েছে।
debian-:~# cat /var/log/Xorg.0.log
Output
X.Org XInput driver : 2.0
(==) Matched nv for the autoconfigured driver
(==) Assigned the driver to the xf86ConfigLayout
(II) Loading /usr/lib/xorg/modules/drivers//nv_drv.so
ABI class: X.Org XInput driver, version 2.0
ABI class: X.Org XInput driver, version 2.0
(II) NV: driver for NVIDIA chipsets: RIVA 128, RIVA TNT, RIVA TNT2,
উপরের আউটপুট থেকে দেখা যাচ্ছে যে, এনভিডিয়া কার্ডের জন্য নিজস্ব nv ড্রাইভার ব্যবহৃত হচ্ছে।
এবার আমরা আমাদের মেশিনের গ্রাফিক্স কার্ডের মডেল দেখার জন্য নিচের কমান্ডটি দেই।
lspci | grep VGA
এখানে দেখতে পাবেন নিচের মত আউটপুটঃ
01:00.0 VGA compatible controller: VIA Technologies, Inc. CN700/P4M800 Pro/P4M800 CE/VN800 [S3 UniChrome Pro] (rev 01) (prog-if 00 [VGA controller])
Subsystem: Giga-byte Technology Device d000
এখান থেকে বোঝা যাচ্ছে যে, আপনার মেশিনে VIA Technologies, Inc. CN700/P4M800 Pro/P4M800 CE/VN800 [S3 UniChrome Pro] মডেলের গ্রাফিক্স কার্ড ব্যবহৃত হচ্ছে।
এরপর http://packages.debian.org সাইটে গিয়ে আপনার গ্রাফিক্স কার্ডের মডেল নাম্বার (VIA Technologies, Inc. CN700/P4M800 Pro/P4M800 CE/VN800 [S3 UniChrome Pro]) লিখে সার্চ দিন। সার্চ অন অপশনে Description সিলেক্ট করতে ভুলবেন না। মডেল নম্বরটি অনেক বড় হলে পুরো না লিখে আংশিক (যেমন S3 UniChrome Pro )লিখে সার্চ দিয়ে দেখতে পারেন। এবার যে প্যাকেজগুলির নাম পাবেন তার বর্ননা দেখে নির্দিষ্ট প্যাকেজটি ইনস্টল করে নিন। যেমন আমার ক্ষেত্রে এ প্যাকেজটি হচ্ছে xserver-xorg-video-openchrome যেটি VIA এর Unichrome চিপসেটের ড্রাইভার। এটি ইনস্টলের জন্য কমান্ড দিতে হবেঃ
aptitude install xserver-xorg-video-openchrome
এখানে উল্লেখ্য যে প্যাকেজের নামটি সাধারনত xserver-xorg-video-xxxxx ফরম্যাটে থাকে।যেমন এনভিডিয়ার ড্রাইভার প্যাকেজ হচ্ছে xserver-xorg-video-nv।
ডিপেনডেন্সী সহ প্যাকেজ ইনস্টল হয়ে গেলে উক্ত ড্রাইভারটি লোড করার জন্য /etc/X11/xorg.conf ফাইলের ডিভাইস সেকশনে (Device) নিচের মত করে Driver “openchrome” লাইনটি যোগ করতে হবে।
# vim /etc/X11/xorg.conf
Section "Device"
Identifier "Configured Video Device"
Driver “openchrome”
EndSection
এবার ডিসপ্লে ম্যানেজার রিস্টার্ট করি। এজন্য কমান্ডঃ # /etc/init.d/gdm start
আশা করি উপরের পদ্ধতি অনুযায়ী আপনার গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটি ইনস্টল হয়ে যাবে।
ডেবিয়ান লিনাক্সের নতুন কার্নেল ইনস্টল করতে হলে নিচের প্যাকেজগুলি http://packages.debian.org থেকে ক্রমান্বয়ে ডাউনলোড করতে হবেঃ
linux-headers-2.6.30-1-686_2.6.30-6_i386.deb
linux-headers-2.6.30-1-common_2.6.30-6_i386.deb
linux-image-2.6.30-1-686_2.6.30-6_i386.deb
উপরে 2.6.30-1-686_2.6.30-6 এর জায়গায় আপনার কাঙ্খিত কার্নেল নম্বর (যেমন এক্ষেত্রে ২.৬.৩০) হবে।
তারপর উক্ত ফোল্ডার ঢুকে কমান্ড দিতে হবেঃ
dpkg -i *.deb
উপরের পদ্ধতিতে নতুন কার্নেল ইনস্টল করার পর আমার মেশিনে সাউন্ড কাজ করছিল না। উল্লেখ্য আমার মেশিনে সাউন্ড কার্ড বিল্ট ইন। ইন্টারনেট ঘেটে ঘেটে অবশেষে সমাধান পাওয়া গেল। এজন্য আমি নিচের পদ্ধতিতে কাজ করেছি।
প্রথমে lspci -v কমান্ড দিয়ে সাউন্ড কার্ডের ড্রাইভার দেখে নিই। এ কমান্ডটি দিয়ে উইন্ডোজের ডিভাইস ম্যানেজার এর মত আপনার মেশিনে ইনস্টলকৃত ড্রাইভারসমূহ ও তাদের স্পেসিফিকেশন দেখে নেয়া যায়। যদি ইউএসবি ডিভাইসগুলি দেখতে চান তাহলে কমান্ড দিতে হবেঃ lsusb –v।
আউটপুটঃ
00:11.5 Multimedia audio controller: VIA Technologies, Inc. VT8233/A/8235/8237 AC97 Audio Controller (rev 60) Subsystem: Giga-byte Technology GA-7VAX Onboard Audio (Realtek ALC650) Flags: medium devsel, IRQ 22 I/O ports at bc00 [size=256] Capabilities: [c0] Power Management version 2 Kernel driver in use: VIA 82xx Audio Kernel modules: snd-via82xx
শেষের লাইন থেকে সাউন্ড কার্ডের জন্য কার্নেল মডিউলের নাম দেখে নিয়ে নিচের মত কমান্ড দেই যাতে মেশিন রিস্টার্টের সময় মডিউলটি লোড হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবে।
# echo snd-via82xx >> /etc/modules
উপরের কমান্ডটির মাধ্যমে আসলে /etc/modules ফাইলে একটি লাইন যোগ করা হচ্ছে। আপনি চাইলে ভি অথবা জিএডিটর এর মত কোন এডিটরে কাজটি করতে পারেন। এজন্য রুট হিসেবে উপরের ফাইলটি ওপেন করে একেবারে নিচে লিখুন snd-via82xx। তারপর সেভ করে বের হয়ে আসুন।
সাউন্ডে সমস্যা করার কারন হচ্ছে alsa-utils এর কনফিগারেশন ফাইল /etc/modprobe.d/alsa-base-blacklist এ মডিউলটি ব্ল্যাকলিস্টেড হয়ে আছে ফলে এটি লোড হতে পারে না। তাই আমরা ম্যানুয়ালি এটিকে স্টার্ট আপের সময় লোড হবার জন্য /etc/modules ফাইলে নির্দেশ দিয়ে দিলাম।
সবার শেষে মেশিন রিস্টার্ট করে দেখুন কাজ হয় কিনা।
আমার এই ব্লগ পোস্টে ডেবিয়ান লিনাক্স এক্স সার্ভার এর কিছু সাধারন সমস্যাসমূহ যেমনঃ এক্স-সার্ভার স্টার্ট না হওয়া, ১০২৪ x ৭৬৮ এর মত হাই রেজুলেশন সাপোর্ট না পাওয়া, এক্স সার্ভার ক্রাশ করা ইত্যাদি কিভাবে সমাধান করা যায় তা দেখব। এছাড়া ও যদি আপনি এক্স এর জন্য নিজস্ব ড্রাইভার ব্যবহার না করতে পারেন তবে কিভাবে “Vesa” সাধারন ড্রাইভার ব্যবহার করতে পারেন তাও দেখব। Vesa হচ্ছে এমন একটি গ্রাফিক্স ড্রাইভার যেটি অন্য কোন ড্রাইভার না পাওয়া গেলে তার বিকল্প হিসেবে কাজ করে থাকে লিনাক্সে।
Xorg 7.2 ভার্সন থেকে এক্স সার্ভার এর কনফিগারেশন ফাইল xorg.conf উপর নির্ভর করে না। এর বদলে বর্তমানে লিনাক্সে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও কার্ড চিহ্নিত করা, উপযুক্ত ড্রাইভার লোড করা এবং রেজুলেশন সেট করার কাজ হয়ে থাকে। অবশ্য স্বয়ংক্রিয় সেটিংস এর বদলে আগের নিয়মে আলাদাভাবে xorg.conf ফাইলে কনফিগারেশন প্যারামিটারগুলি সেট করতে পারেন। সেক্ষেত্রে এক্স সার্ভার নিজস্ব সেটিংস বাদ দিয়ে আপনার সেট করা প্যারামিটার অনুযায়ী কাজ করবে।
- প্রথম সমস্যাঃ ধরুন আপনার এক্স সার্ভার হঠাৎ করে কাজ করা বন্ধ করল এবং বার বার রিস্টার্ট দেয়া সত্বেও আর গ্রাফিক্যাল লগইন স্ক্রিন এর বদলে একটি লগইন কনসোল দিল।
সমাধানঃ লগইন কনসোল থেকে নিচের কমান্ড দিনঃ
# X -configure
এবং আপনি নিচের মেসেজ দেখবেন
Your xorg.conf file is /root/xorg.conf.new
এখন নিচের কমান্ড দিয়ে আপনার নতুন কনফিগারেশন ফাইল পরীক্ষা করুনঃ
# X -config /root/xorg.conf.new
যদি আপনার এক্স-সার্ভার ঠিকমত স্টার্ট নেয় তাহলে Ctrl-Alt-Backspace চাপুন এবং নিচের কমান্ডটি দিন
# mv /root/xorg.conf.new /etc/X11/xorg.conf
এবং আপনার লগইন ম্যানেজার চালু করতে নিচর কমান্ড দিনঃ
# /etc/init.d/gdm restart
যদি উপরের পদ্ধতিতে কাজ না হয় তবে আপনার xserver-xorg প্যাকেজটি নতুন করে কনফিগার করে নিন নিচের কমান্ড এর মাধ্যমেঃ
# dpkg-reconfigure -phigh xserver-xorg
স্ক্রিনের নির্দেশ অনুযায়ী কাজ করুন। বেশীরভাগ ক্ষেত্রেই ডিফল্ট মান দেয়াই ভাল। সবশেষে আপনার এক্স সার্ভার নিচের কমান্ড দিয়ে চেক করুনঃ
# X
যদি এক্স সার্ভার ঠিকমত চালু হয় তবে Ctrl-Alt-Backspace চাপুন এবং লগইন ম্যানেজার স্টার্ট দিন।
# /etc/init.d/gdm restart
নোট: যদি X কমান্ড দেয়ার পর আপনার এক্স সার্ভার ঠিক আছে বলে মনে হয় তবে উপরের কমান্ড দিয়ে পুনরায় গ্রাফিক্যাল মোড চালু করতে পারেন।
- দ্বিতীয় সমস্যাঃ ধরুন আপনার এক্স সার্ভার চালু হয়েছে কিন্তু এটি ৮০০ x ৬০০ এর বেশী রেজুলেশন সাপোর্ট করছে না অর্থাৎ System->Preferences->Screen Resolution এ পাওয়া যাচ্ছে না তখন কি করবেন?
এর সমাধান হিসেবে /etc/X11/xorg.conf ফাইলে সরাসরি মান পরিবর্তন করে দিতে পারেন। আপনার কনফিগারেশন ফাইলটি মোটামুটি দেখতে নিচের মতঃ
Section "InputDevice
Identifier "Generic Keyboard"
Driver "kbd"
Option "XkbRules" "xorg"
Option "XkbModel" "pc104"
Option "XkbLayout" "us"
EndSection
Section “Device”
Identifier “Configured Video Device”
EndSection
আপনার xorg.conf ফাইলে নিচের সেকশনগুলি যোগ করে নিন (কপি - পেস্ট করতে পারেন):
Section "InputDevice"
Identifier "Generic Keyboard"
Driver "kbd"
Option "XkbRules" "xorg"
Option "XkbModel" "pc104"
Option "XkbLayout" "us"
EndSection
Section “InputDevice”
Identifier “Configured Mouse”
Driver “mouse”
EndSection
Section “Device”
Identifier “Configured Video Device”
EndSection
Section “Monitor”
Identifier “Generic Monitor”
Option “DPMS”
HorizSync 28-50
VertRefresh 43-75
EndSection
Section “Screen”
Identifier “Default Screen”
Device “Generic Video Card”
Monitor “Generic Monitor”
DefaultDepth 24
SubSection “Display”
Depth 1
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 4
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 8
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 15
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 16
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 24
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
EndSection
এখন আগের মতই এক্স সার্ভারকে চেক করুনঃ
# X
- তৃতীয় সমস্যাঃ ধরুন উপরে বর্নিত কনফিগারেশন ফাইল পরিবর্তন করার পরও স্ক্রিন ঠিক হল না বা এক্স সার্ভঅর আগের মতই রইল তখন আপনাকে জেনেরিক “ভেসা” VESA - ড্রাইভার ব্যবহার করতে হবে।
এজন্য আপনার xorg.conf ফাইলকে আগের অবস্থায় নিয়ে যান অর্থাৎ যা নতুন কিছু যোগ করেছেন উপরে বর্নিত দ্বিতীয় পদ্ধতিতে সেগুলি মুছে ফেলুন তারপর শুধুমাত্র নিচের একটি লাইন যোগ করুন (vesa শব্দ সম্বলিত লাইনটি)।
Section "InputDevice"
Identifier "Generic Keyboard"
Driver "kbd"
Option "XkbRules" "xorg"
Option "XkbModel" "pc104"
Option "XkbLayout" "us"
EndSection
Section “Device”
Identifier “Configured Video Device”
Driver “vesa”
EndSection
এখন আগের মতই এক্স সার্ভার চেক করুন নিচের কমান্ড দিয়েঃ
# X
যদি আপনার এক্স সার্ভার ঠিকমত কাজ করে কিন্তু মাউস সমস্যা করে তাহলে নিচের কমান্ড দিয়ে মাউস কে কনফিগার করে নিনঃ
# modprobe psmouse
- চতুর্থ সমস্যাঃ সবশেষে, যদি উপরের কোন একটি পদ্ধতিতেও কাজ না হয় তবে xorg.conf ফাইল আপনাকে সব প্যারামিটার নিজের হাতে সেট করতে হবে নিচের মত করে।
Section "Files"
FontPath "/usr/share/fonts/X11/misc"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/misc"
FontPath "/usr/share/fonts/X11/cyrillic"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/cyrillic"
FontPath "/usr/share/fonts/X11/100dpi/:unscaled"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/100dpi/:unscaled"
FontPath "/usr/share/fonts/X11/75dpi/:unscaled"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/75dpi/:unscaled"
FontPath "/usr/share/fonts/X11/Type1"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/Type1"
FontPath "/usr/share/fonts/X11/100dpi"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/100dpi"
FontPath "/usr/share/fonts/X11/75dpi"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/75dpi"
# path to defoma fonts
FontPath "/var/lib/defoma/x-ttcidfont-conf.d/dirs/TrueType"
EndSection
Section “Module”
Load “bitmap”
Load “ddc”
Load “dri”
Load “extmod”
Load “freetype”
Load “glx”
Load “int10″
Load “vbe”
EndSection
Section “InputDevice”
Identifier “Generic Keyboard”
Driver “kbd”
Option “CoreKeyboard”
Option “XkbRules” “xorg”
Option “XkbModel” “pc104″
Option “XkbLayout” “us”
EndSection
Section “InputDevice”
Identifier “Configured Mouse”
Driver “mouse”
Option “CorePointer”
Option “Device” “/dev/input/mice”
Option “Protocol” “ImPS/2″
Option “Emulate3Buttons” “true”
EndSection
Section “Device”
Identifier “Generic Video Card”
Driver “amd”
BusID “PCI:0:1:1″
EndSection
Section “Monitor”
Identifier “Generic Monitor”
Option “DPMS”
HorizSync 28-50
VertRefresh 43-75
EndSection
Section “Screen”
Identifier “Default Screen”
Device “Generic Video Card”
Monitor “Generic Monitor”
DefaultDepth 24
SubSection “Display”
Depth 1
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 4
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 8
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 15
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 16
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 24
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
EndSection
Section “ServerLayout”
Identifier “Default Layout”
Screen “Default Screen”
InputDevice “Generic Keyboard”
InputDevice “Configured Mouse”
EndSection
Section “DRI”
Mode 0666
EndSection
উপরে ডিভাইস সেকশনে (Driver “amd” স্থানে) আপনার ডিভাইস ড্রাইভার এর নাম বসিয়ে দিন এবং এক্স সার্ভার চালু করুন।
আশা করি উপরে বর্নিত পদ্ধতির কোন একটি অবলম্বন করে আপনি আপনার এক্স সার্ভার বা গ্র্যাফিক্যাল মোডের সমস্যা ঠিক করতে পারবেন।