ডাউনলোডকৃত আইএসও ইমেজ-কে রিপোজিটরী হিসেবে ব্যবহার করুন

ডেবিয়ান এ একাধিক সিডি ডাউনলোড করে তা থেকেই সাধারনত সফটওয়্যার ইনস্টল করা হয়ে থাকে। যাদের ইন্টারনেট আছে তারা অবশ্য সিন্যাপ্টিক থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। একাধিক সিডি থেকে ডাউনলোড করতে গেলে প্রায়ই সিডি বের করে আবার নতুন সিডি ঢোকাতে হয়। এভাবে একাধিকবার সিডি পরিবর্তন করা বেশ ঝামেলার। এজন্য বারবার সিডি ঢোকানোর হাত থেকে মুক্তি পেতে হলে আপনি ডাউনলোড করা আইএসও ফাইল মাউন্ট করে কাজ সারতে পারেন। ফলে সিডি ঢোকানো এবং বার্ন করা দুটো ঝামেলাই এড়াতে পারবেন। আপনার কোন বন্ধুর কাছ থেকে পেন ড্রাইভে আইএসও ফাইলটি নিয়ে এসে বাসায় কাজ করতে পারবেন। ফলে সিডি’র খরচ ও কিছুটা বাচাতে পারবেন বৈকি।

এ পদ্ধতিতে আপনাকে আইএসও ফাইল এবং তার ফোল্ডারগুলো অবশ্যই চিনিয়ে দিতে হবে যাতে বুট করার সময়ে অটোমেটিক্যালি সেগুলো পেয়ে যান এবং সেখান থেকে যে কোন সময়ে ইনস্টল করতে পারেন।

নিচের লাইনগুলিতে my-user-name এর জায়গায় আপনার নিজের নাম/ফোল্ডার এর নাম হবে।
এজন্য প্রথমেই আপনি হোম এ অবস্থিত আপনার ফোল্ডার এর ভিতরে isos নামে একটি ফোল্ডার তৈরি করুন আইএসও/ইমেজগুলি রাখার জন্য।

এ ফোল্ডারে আইএসও ফাইলগুলি নেট থেকে ডাউনলোড করুন আর কপি করে রাখুন /home/my-user-name/isos/ পাথে যাদের নাম হতে পারে এরকম- debian1.iso debian2.iso debian3.iso

এবার isos ফোল্ডার এর অধীনে আরো তিনটি ফোল্ডার তৈরী করি iso1, iso2, and iso3 নামে।

এবার আপনার পছন্দের টেক্সট এডিটরে (vim, gedit, kedit-যে কোন একটিতে ) /etc/fstab ফাইলটি খুলুন এবং নিচের লাইনগুলি যোগ করুন এ ফাইলের একদম শেষেঃ

কমান্ডঃ sudo gedit /etc/fstab অথবা
sudo vim /etc/fstab

/home/my-user-name/isos/debian1.iso /home/my-user-name/isos/iso1/ udf,iso9660 user,loop 0 0
/home/my-user-name/isos/debian2.iso /home/my-user-name/isos/iso2/ udf,iso9660 user,loop 0 0
/home/my-user-name/isos/debian3.iso /home/my-user-name/isos/iso3/ udf,iso9660 user,loop 0 0


এরপর সিন্যাপ্টিক এর রিপোজিটরীতে নিচের লাইনগুলি যোগ করতে হবেঃ
এটি গ্রাফিক্যালি টুলস দিয়ে করতে পারেন অথবা /etc/apt/sources.list ফাইলে উপরের মতই কোন এডিটর দিয়ে লাইনগুলি যোগ করতে পারেনঃ

file:/home/my-user-name/isos/iso1 lenny main
file:/home/my-user-name/isos/iso2 lenny main
file:/home/my-user-name/isos/iso3 lenny main


(এখানে প্রথম অংশ ফাইলটি কোথায় আছে তার লোকেশন, দ্বিতীয় অংশ এর ডিস্ট্রিবিউশনের নাম-লেনি, তৃতীয় অংশ হচ্ছে উক্ত ডিস্ট্রো এর main অংশকে নির্দেশ করে।

এখন নতুন করে রিবুট করুন তাহলে আইএসও গুলি স্বয়ংক্রিয়ভাবে মাউন্ট হয়ে যাবে এবং সিন্যাপ্টিকে পেয়ে যাবেন। সিন্যাপ্টিকে ও রিলোড বাটনে ক্লিক করে নিতে ভুলবেন না।

ডেবিয়ান লিনাক্সে এক্স-সার্ভার ভিডিও ড্রাইভার সমস্যা/ক্রাশ করার জন্য সমাধান

আমার এই ব্লগ পোস্টে ডেবিয়ান লিনাক্স এক্স সার্ভার এর কিছু সাধারন সমস্যাসমূহ যেমনঃ এক্স-সার্ভার স্টার্ট না হওয়া, ১০২৪ x ৭৬৮ এর মত হাই রেজুলেশন সাপোর্ট না পাওয়া, এক্স সার্ভার ক্রাশ করা ইত্যাদি কিভাবে সমাধান করা যায় তা দেখব। এছাড়া ও যদি আপনি এক্স এর জন্য নিজস্ব ড্রাইভার ব্যবহার না করতে পারেন তবে কিভাবে “Vesa” সাধারন ড্রাইভার ব্যবহার করতে পারেন তাও দেখব। Vesa হচ্ছে এমন একটি গ্রাফিক্স ড্রাইভার যেটি অন্য কোন ড্রাইভার না পাওয়া গেলে তার বিকল্প হিসেবে কাজ করে থাকে লিনাক্সে।

Xorg 7.2 ভার্সন থেকে এক্স সার্ভার এর কনফিগারেশন ফাইল xorg.conf উপর নির্ভর করে না। এর বদলে বর্তমানে লিনাক্সে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও কার্ড চিহ্নিত করা, উপযুক্ত ড্রাইভার লোড করা এবং রেজুলেশন সেট করার কাজ হয়ে থাকে। অবশ্য স্বয়ংক্রিয় সেটিংস এর বদলে আগের নিয়মে আলাদাভাবে xorg.conf ফাইলে কনফিগারেশন প্যারামিটারগুলি সেট করতে পারেন। সেক্ষেত্রে এক্স সার্ভার নিজস্ব সেটিংস বাদ দিয়ে আপনার সেট করা প্যারামিটার অনুযায়ী কাজ করবে।

  • প্রথম সমস্যাঃ ধরুন আপনার এক্স সার্ভার হঠাৎ করে কাজ করা বন্ধ করল এবং বার বার রিস্টার্ট দেয়া সত্বেও আর গ্রাফিক্যাল লগইন স্ক্রিন এর বদলে একটি লগইন কনসোল দিল।
সমাধানঃ লগইন কনসোল থেকে নিচের কমান্ড দিনঃ
# X -configure

এবং আপনি নিচের মেসেজ দেখবেন
Your xorg.conf file is /root/xorg.conf.new

এখন নিচের কমান্ড দিয়ে আপনার নতুন কনফিগারেশন ফাইল পরীক্ষা করুনঃ
# X -config /root/xorg.conf.new

যদি আপনার এক্স-সার্ভার ঠিকমত স্টার্ট নেয় তাহলে Ctrl-Alt-Backspace চাপুন এবং নিচের কমান্ডটি দিন
# mv /root/xorg.conf.new /etc/X11/xorg.conf

এবং আপনার লগইন ম্যানেজার চালু করতে নিচর কমান্ড দিনঃ
# /etc/init.d/gdm restart

যদি উপরের পদ্ধতিতে কাজ না হয় তবে আপনার xserver-xorg প্যাকেজটি নতুন করে কনফিগার করে নিন নিচের কমান্ড এর মাধ্যমেঃ
# dpkg-reconfigure -phigh xserver-xorg

স্ক্রিনের নির্দেশ অনুযায়ী কাজ করুন। বেশীরভাগ ক্ষেত্রেই ডিফল্ট মান দেয়াই ভাল। সবশেষে আপনার এক্স সার্ভার নিচের কমান্ড দিয়ে চেক করুনঃ
# X

যদি এক্স সার্ভার ঠিকমত চালু হয় তবে Ctrl-Alt-Backspace চাপুন এবং লগইন ম্যানেজার স্টার্ট দিন।
# /etc/init.d/gdm restart

নোট: যদি X কমান্ড দেয়ার পর আপনার এক্স সার্ভার ঠিক আছে বলে মনে হয় তবে উপরের কমান্ড দিয়ে পুনরায় গ্রাফিক্যাল মোড চালু করতে পারেন।

  • দ্বিতীয় সমস্যাঃ ধরুন আপনার এক্স সার্ভার চালু হয়েছে কিন্তু এটি ৮০০ x ৬০০ এর বেশী রেজুলেশন সাপোর্ট করছে না অর্থাৎ System->Preferences->Screen Resolution এ পাওয়া যাচ্ছে না তখন কি করবেন?
এর সমাধান হিসেবে /etc/X11/xorg.conf ফাইলে সরাসরি মান পরিবর্তন করে দিতে পারেন। আপনার কনফিগারেশন ফাইলটি মোটামুটি দেখতে নিচের মতঃ

Section "InputDevice
Identifier "Generic Keyboard"
Driver "kbd"
Option "XkbRules" "xorg"
Option "XkbModel" "pc104"
Option "XkbLayout" "us"
EndSection

Section “Device”
Identifier “Configured Video Device”
EndSection

আপনার xorg.conf ফাইলে নিচের সেকশনগুলি যোগ করে নিন (কপি - পেস্ট করতে পারেন):

Section "InputDevice"
Identifier "Generic Keyboard"
Driver "kbd"
Option "XkbRules" "xorg"
Option "XkbModel" "pc104"
Option "XkbLayout" "us"
EndSection

Section “InputDevice”
Identifier “Configured Mouse”
Driver “mouse”
EndSection

Section “Device”
Identifier “Configured Video Device”
EndSection

Section “Monitor”
Identifier “Generic Monitor”
Option “DPMS”
HorizSync 28-50
VertRefresh 43-75
EndSection

Section “Screen”
Identifier “Default Screen”
Device “Generic Video Card”
Monitor “Generic Monitor”
DefaultDepth 24
SubSection “Display”
Depth 1
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 4
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 8
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 15
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 16
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 24
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
EndSection


এখন আগের মতই এক্স সার্ভারকে চেক করুনঃ
# X

  • তৃতীয় সমস্যাঃ ধরুন উপরে বর্নিত কনফিগারেশন ফাইল পরিবর্তন করার পরও স্ক্রিন ঠিক হল না বা এক্স সার্ভঅর আগের মতই রইল তখন আপনাকে জেনেরিক “ভেসা” VESA - ড্রাইভার ব্যবহার করতে হবে।
এজন্য আপনার xorg.conf ফাইলকে আগের অবস্থায় নিয়ে যান অর্থাৎ যা নতুন কিছু যোগ করেছেন উপরে বর্নিত দ্বিতীয় পদ্ধতিতে সেগুলি মুছে ফেলুন তারপর শুধুমাত্র নিচের একটি লাইন যোগ করুন (vesa শব্দ সম্বলিত লাইনটি)।

Section "InputDevice"
Identifier "Generic Keyboard"
Driver "kbd"
Option "XkbRules" "xorg"
Option "XkbModel" "pc104"
Option "XkbLayout" "us"
EndSection

Section “Device”
Identifier “Configured Video Device”
Driver “vesa”
EndSection

এখন আগের মতই এক্স সার্ভার চেক করুন নিচের কমান্ড দিয়েঃ
# X

যদি আপনার এক্স সার্ভার ঠিকমত কাজ করে কিন্তু মাউস সমস্যা করে তাহলে নিচের কমান্ড দিয়ে মাউস কে কনফিগার করে নিনঃ
# modprobe psmouse

  • চতুর্থ সমস্যাঃ সবশেষে, যদি উপরের কোন একটি পদ্ধতিতেও কাজ না হয় তবে xorg.conf ফাইল আপনাকে সব প্যারামিটার নিজের হাতে সেট করতে হবে নিচের মত করে।
Section "Files"
FontPath "/usr/share/fonts/X11/misc"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/misc"
FontPath "/usr/share/fonts/X11/cyrillic"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/cyrillic"
FontPath "/usr/share/fonts/X11/100dpi/:unscaled"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/100dpi/:unscaled"
FontPath "/usr/share/fonts/X11/75dpi/:unscaled"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/75dpi/:unscaled"
FontPath "/usr/share/fonts/X11/Type1"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/Type1"
FontPath "/usr/share/fonts/X11/100dpi"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/100dpi"
FontPath "/usr/share/fonts/X11/75dpi"
FontPath "/usr/X11R6/lib/X11/fonts/75dpi"
# path to defoma fonts
FontPath "/var/lib/defoma/x-ttcidfont-conf.d/dirs/TrueType"
EndSection

Section “Module”
Load “bitmap”
Load “ddc”
Load “dri”
Load “extmod”
Load “freetype”
Load “glx”
Load “int10″
Load “vbe”
EndSection

Section “InputDevice”
Identifier “Generic Keyboard”
Driver “kbd”
Option “CoreKeyboard”
Option “XkbRules” “xorg”
Option “XkbModel” “pc104″
Option “XkbLayout” “us”
EndSection

Section “InputDevice”
Identifier “Configured Mouse”
Driver “mouse”
Option “CorePointer”
Option “Device” “/dev/input/mice”
Option “Protocol” “ImPS/2″
Option “Emulate3Buttons” “true”
EndSection

Section “Device”
Identifier “Generic Video Card”
Driver “amd”
BusID “PCI:0:1:1″
EndSection

Section “Monitor”
Identifier “Generic Monitor”
Option “DPMS”
HorizSync 28-50
VertRefresh 43-75
EndSection

Section “Screen”
Identifier “Default Screen”
Device “Generic Video Card”
Monitor “Generic Monitor”
DefaultDepth 24
SubSection “Display”
Depth 1
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 4
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 8
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 15
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 16
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
SubSection “Display”
Depth 24
Modes “1024×768″ “800×600″ “640×480″
EndSubSection
EndSection

Section “ServerLayout”
Identifier “Default Layout”
Screen “Default Screen”
InputDevice “Generic Keyboard”
InputDevice “Configured Mouse”
EndSection

Section “DRI”
Mode 0666
EndSection

উপরে ডিভাইস সেকশনে (Driver “amd” স্থানে) আপনার ডিভাইস ড্রাইভার এর নাম বসিয়ে দিন এবং এক্স সার্ভার চালু করুন।

আশা করি উপরে বর্নিত পদ্ধতির কোন একটি অবলম্বন করে আপনি আপনার এক্স সার্ভার বা গ্র্যাফিক্যাল মোডের সমস্যা ঠিক করতে পারবেন।

লিনাক্সের সাধারন সমস্যাসমূহ সমাধানের জন্য কয়েকটি দরকারী কমান্ড

লিনাক্স নিয়মিত ব্যবহার করতে শুরু করলে প্রায়ই ব্যবহারকারীগন কিছু সমস্যায় পড়তে পারেন যা সহজেই কিছু কমান্ডের মাধ্যমে সমাধান করা যায়। এ পোস্টে আমি সেরকম কিছু সাধারন সমস্যা ও তার সমাধান উল্লেখ করতে চাই। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ও আমি ব্যক্তিগতভাবে ডেবিয়ান লিনাক্স কে ব্যবহার করে থাকি কিন্তু এ কমান্ডগুলি অন্যান্য ডিস্ট্রিবিউশন যেমন উবুন্তু, সুসি বা ফেডোরাতেও কাজ করবে।

  • কমান্ড#১: dhclient
অনেক সময় দেখা যায় যে আপনার কম্পিউটার আইপি এ্যাড্রেস পাচ্ছে না এবং এর ফলে ইন্টারনেটে যুক্ত হতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য নিচের কমান্ডটি দিনঃ

# dhclient ethX

এখানে X = ইথারনেট ইন্টারফেস

আপনার সব নেটওয়ার্ক ইন্টারফেস দেখার জন্য কমান্ড দিনঃ

# ifconfig -a

সুতরাং আপনার কমান্ডটি বাস্তবে নিচের মত হতে পারেঃ

# dhclient eth1

  • কমান্ড #২ update-grub
ধরে নিচ্ছি আপনি /boot/grub/menu.lst ফাইলে কিছু নতুন অপশন/প্যারামিটার যুক্ত করেছেন। তাই এখন এগুলিকে আপনার বর্তমান কার্নেল তালিকায় যুক্ত করার জন্য নিচের কমান্ডটি দিনঃ

# update-grub

  • কমান্ড #৩ mkinitramfs
যদি আপনি বুটের সময় কার্নেল ইমেজ নিয়ে সমস্যায় পড়েন এবং যদি মনে করেন যে এটি একটি initrd(Initial Ram Disk) সমস্যা তবে আপনি একটি নতুন ইমেজ তৈরী করে এ সমস্যার সমাধান করতে পারেন। এজন্য নিচের মত কমান্ড দিনঃ

# update-initramfs -t -c -v -k


এখানে kernel-version = আপনার লিনাক্স কার্নেল ভার্সন নম্বর যেটির জন্য আপনি একটি initrd ইমেজ তৈরী করতে চান।
আপনার কার্নেলসমূহের ভার্সন নম্বর দেখার জন্য নিচের মত করে কমান্ড দিনঃ

# ls /boot/vmlinuz*

/boot/vmlinuz-2.6.26-1-686 /boot/vmlinuz-2.6.28-2-686

সুতরাং আপনার বাস্তব কমান্ডটি নিচের মত হতে পারেঃ

# update-initramfs -t -c -v -k 2.6.26-1-686

  • কমান্ড #৪: kill
যদি আপনি একটি হ্যাং হয়ে যাওয়া প্রসেসকে/প্রোগ্রামকে বন্ধ না করতে পারেন তবে এটি বন্ধ করার জন্য নিচের মত কমান্ড দিতে পারেনঃ

# kill -9

যেখানে pid-number= প্রসেস আইডি নম্বর

আপনার সমস্ত প্রসেস আইডি নম্বর দেখার জন্য নিচের মত কমান্ড দিনঃ

# ps -ef

ফলাফলঃ
UID PID PPID C STIME TTY TIME CMD
root 1 0 0 Jun08 ? 00:00:02 init [2]
root 2 0 0 Jun08 ? 00:00:00 [kthreadd]
root 2334 2 0 Jun08 ? 00:00:00 [kondemand/1]
root 2408 1 0 Jun08 ? 00:00:08 /sbin/syslogd
root 2446 1 0 Jun08 ? 00:00:00 /sbin/klogd -x
root 2455 1 0 Jun08 ? 00:00:00 /usr/sbin/acpid
104 2473 1 0 Jun08 ? 00:00:06 /usr/bin/dbus-daemon –system

ধরুন উপরের ফলাফল অনুযায়ী আপনি acpid ডেমনকে বন্ধ করতে চান, তাহলে আপনার কমান্ড হবে নিচের মতঃ

# kill -9 2455

  • কমান্ড #৫: এক্স(X) সার্ভার সমস্যা
আপনি যদি এক্স সার্ভার স্টার্ট করা নিয়ে সমস্যায় পড়েন তবে নিচের কমান্ড দুটি দিয়ে চেষ্টা করে দেখতে পারেনঃ

# X -configure
# X -config /root/xorg.conf.new


  • কমান্ড #৬: apt এবং dpkg সমস্যা
apt-get এবং dpkg সমস্যা বেশীরভাগ ক্ষেত্রেই নিচের দুটি কমান্ডের মাধ্যমে ঠিক করা সম্ভব যেমনঃ ইনস্টল করার সময় ডিপেনডেন্সীর কারনে ইনস্টল না হওয়া, ইনস্টল ফাইল করাপ্ট হয়ে যাওয়া, ইনস্টল করার সময় মেশিন বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি।

# apt-get -f install
# dpkg --configure -a


  • কমান্ড #৭: দ্রুত একটি পরীক্ষামূলক সিস্টেম তৈরী করা
স্যান্ডবক্সের মত আপনার বর্তমান সিস্টেমে যদি কোন টেস্ট সিস্টেম তৈরি করতে চান তবে নিচের কমান্ড দিনঃ

# debootstrap --arch i386 lenny /home/yourname/chroots/debian32 http://ftp.us.debian.org/debian

  • কমান্ড #৮: GNOME পূনরায় চালু করা
কিছু কিছু সময় জিনোম ডেস্কটপ সঠিকভাবে লোড নেয় না যেমন আইকন দেখা যায় না অথবা প্যানেল লোড হয় না। এ ক্ষেত্রে নিচের কমান্ডটি প্রয়োগ করে আপনি সহজেই আপনার জিনোম ডেস্কটপকে পূনরায় লোড করতে পারেন মেশিন রিস্টার্ট করা ছাড়াই।

# killall gnome-panel nautilus

  • কমান্ড #৯: একক ব্যবহারকারী মোডে সুইচ করা
কিছু সমস্যা শুধুমাত্র সিঙ্গেল ইউজার মোডেই সমাধান করা সম্ভব যেটি অনেকটা উইন্ডোজের সেফ মোডের মত। আপনি এক্ষেত্রে খুব সহজেই সিঙ্গেল ইউজার মোডে সুইচ করতে পারেন যেকোন সময় নিচের কমান্ডটি দিয়েঃ

# init 1

  • কমান্ড #১০: GNOME শব্দ
যদি জিনোম এর নিজস্ব সাউন্ড ইভেন্টসমূহ বা শব্দ শুনতে না পান কিন্তু গান বা মিউজিক ঠিকই শুনতে পান তাহলে নিচের কমান্ডটি দিয়ে তা ঠিক করতে পারেনঃ

# modprobe snd_pcm_oss

আপনার কমান্ড প্রদান আরো স্বাচ্ছ্যন্দময় হয়ে উঠুক সেই প্রত্যাশায় শেষ করছি।